নেইমারের প্রত্যাবর্তনে স্বস্তি; পা মাটিতেই রাখতে চান অ্যানচেলত্তি

ব্রাজিলের ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলন

মাঠে নেইমারকে সাব-ইন করার মুহূর্ত
মাঠে নেইমারকে সাব-ইন করার মুহূর্ত | ছবি: সংগৃহীত
0

স্কটল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ব্রাজিল নকআউট পর্ব নিশ্চিত করলেও পা মাটিতেই রাখতে চান দলের হেড কোচ কার্লো আনচেলত্তি। দলের খেলায় উন্নতির ছাপ দেখলেও এখনো কিছু জায়গায় কাজ করা প্রয়োজন বলে মনে করেন তিনি। ম্যাচের শেষদিকে নেইমারকে নামানো নিয়েও কথা বলেছেন আনচেলত্তি। তিনি বলেছেন, ব্রাজিলের জার্সি পরে খেলতে নেইমারের আলাদা কোনো অনুপ্রেরণা লাগবে না।

স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপ পর্ব শেষ করেছে ব্রাজিল। গ্রুপ ‘সি’ এর শীর্ষস্থানে থেকে পরের রাউন্ডের টিকিট নিশ্চিত করলেও ভক্তদের শান্ত ও পা মাটিতেই রাখতেই বললেন দলটির প্রধান কোচ কার্লো আনচেলত্তি।

বাংলাদেশ সময় আজ (বৃহস্পতিবার, ২৫ জুন) ভোরে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে দলের পারফরম্যান্স, নকআউট পর্বের প্রস্তুতি এবং তারকা ফুটবলারদের নিয়ে কথা বলেন তিনি।

আনচেলত্তির মতে, ব্রাজিল এখন অনেক বেশি দৃঢ় ও সংগঠিত। নকআউট পর্বে এই দৃঢ়তা গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি। যদিও তিনি স্বীকার করেছেন যে দল এখনও নিখুঁত নয় এবং কিছু ক্ষেত্রে উন্নতির সুযোগ রয়েছে। বিশেষ করে বলের দখলে থেকে আরও দ্রুত ফুটবল খেলার ক্ষেত্রে। তবে প্রথম ম্যাচের পর দলের দ্রুত অগ্রগতিতে তিনি সন্তুষ্ট।

বিশ্বকাপে উড়ন্ত ফর্মে থাকা ভিনিসিয়াস জুনিয়রের পারফরম্যান্স নিয়েও কথা বলেন ব্রাজিল কোচ। তার মতে, দল এমনভাবে খেলছে যাতে ভিনিসিয়াসকে অতিরিক্ত পরিশ্রম করতে না হয়। ফলে আক্রমণে সে আরও সতেজ থাকে। পাশাপাশি বিভিন্ন পজিশনে খেলাও তাকে বাড়তি সুবিধা দিচ্ছে।

আরও পড়ুন:

দলের আরেক সুপারষ্টার নেইমার জুনিয়রকে নিয়েও কথা বলেছেন তিনি। আনচেলত্তি জানান, সে খেলার সুযোগ পেয়েছে কারণ সে সেটার যোগ্য ছিল। চোট থেকে ফেরার জন্য সে কঠোর পরিশ্রম করেছে এবং খুব মনোযোগ ও পেশাদারিত্বের সঙ্গে অনুশীলন করেছে। স্কটিশদের বিরুধে সে অল্প সময় খেলেছে, কিন্তু ভালো খেলেছে।

অ্যানচেলত্তি বলেন, ‘নেইমারের খেলতে আলাদা কোনো অনুপ্রেরণার দরকার নেই। ব্রাজিলের জার্সি পরে খেলতে কোনো খেলোয়াড়েরই আলাদা কোনো অনুপ্রেরণা লাগে না। তার বয়স এখন ৩৪, কিন্তু তার মধ্যে এখনও একজন তরুণ ছেলের মতোই আবেগ ও উদ্দিপনা রয়েছে।’

নেইমারের খেলতে আলাদা কোনো অনুপ্রেরণার দরকার নেই। ব্রাজিলের জার্সি পরে খেলতে কোনো খেলোয়াড়েরই অতিরিক্ত অনুপ্রেরণা লাগে না। তার বয়স এখন ৩৪, কিন্তু তার মধ্যে এখনও একজন তরুণ ছেলের মতোই আবেগ ও উদ্দীপনা রয়েছে।

বিশ্বকাপে ব্রাজিলের লক্ষ্য নিয়েও কথা বলেন আনচেলত্তি। তার ভাষায়, ভালো ফুটবল খেলা গুরুত্বপূর্ণ হলেও শেষ পর্যন্ত মূল লক্ষ্য জয়। বিশ্বকাপ জিতলেই নিজেকে ভালো কোচ মানবেন তিনি বলে মন্তব্য করেন তিনি।

এসএইচ