
এশিয়ান গেমস: ছেলেদের ক্রিকেটে সরাসরি নকআউট পর্বে বাংলাদেশ
আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ এশিয়ান গেমসে ছেলেদের ক্রিকেট ইভেন্টে সরাসরি নকআউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা। এই চার দলের সঙ্গে মূল পর্বে যোগ দিতে প্রথম রাউন্ডে লড়বে আফগানিস্তান, হংকং, জাপান, মালয়েশিয়া, নেপাল ও ওমান।

ইনজুরিতে প্রতিপক্ষের সর্বনাশ, স্পেনের পৌষ মাস!
একের পর এক পরাশক্তিকে কাবু করে বিশ্বচ্যাম্পিয়নের মুকুট মাথায় তুলেছে স্পেন। তবে সোনালি ট্রফিটা বাগিয়ে নিতে তাদের সাহায্য করেছে চ্যাম্পিয়ন্স ভাগ্যও। নকআউট পর্বের প্রতিটি ম্যাচে ইনজুরিতে পড়েছে তাদের প্রতিপক্ষ দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়েরা।

নকআউটে ব্রাজিলের ‘ইউরোপিয়ান জুজু’ কাটবে?
বিশ্বকাপের নকআউটে ইউরোপিয়ান দল মানেই যেন ব্রাজিলের জন্য দুঃস্বপ্ন। ২০০২ সালে বিশ্বকাপ জয়ের পর থেকে এখন পর্যন্ত প্রতি আসরেই নকআউট পর্বে ইউরোপিয়ান দলের কাছে হেরে বিদায় নিয়েছে সেলেসাওরা। এবারও শেষ ষোলোতে ইউরোপিয়ান দলের সামনে হলুদ-নীল শিবির।

মেসির পায়ের জাদু চলছেই, সমান তালে রেকর্ডও
আরও একবার আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসি পায়ের জাদুতে একগুচ্ছ নতুন রেকর্ডে নিজের নাম লেখালেন। বিশ্বকাপে কেপ ভার্দের বিপক্ষে কষ্টার্জিত জয়ের দিনে গোল পেয়েছেন লা পুলগা। বিশ্বকাপ ইতিহাসে টানা ৫ নকআউট ম্যাচে গোলের বিরল রেকর্ডেও নাম তুলেছেন সেই সঙ্গে। আবার ফিফা বিশ্বকাপে প্রথম খেলোয়াড় হিসেবে ৩০ ম্যাচ এবং ২০ গোলের রেকর্ডও হয়েছে মেসির সঙ্গী।

শেষ ষোলো নিশ্চিত করতে পর্তুগাল-ক্রোয়েশিয়ার মহারণ
বিশ্বকাপের শেষ ষোলোর টিকিটের লড়াইয়ে মুখোমুখি হচ্ছে দুই ইউরোপিয়ান পরাশক্তি। একদিকে ক্রিস্টিয়ানো রোনালদোর শেষ বিশ্বকাপ স্বপ্ন, অন্যদিকে লুকা মদ্রিচের ‘লাস্ট ডান্স’। শেষ ষোলোর টিকিট নিশ্চিত করতে দুই দলের লক্ষ্য এখন নকআউটের প্রথম বাধা পেরোনো। দিনের আরেক ম্যাচে কানাডার ভ্যাঙ্কুভারে আলজেরিয়ার মুখোমুখি হবে সুইজারল্যান্ড।

ব্রাজিলের শেষ সময়ের ঝলকানিতে জাপানের বিদায়
ফিফা বিশ্বকাপ
সব ভবিষ্যদ্বাণী-অনিশ্চয়তাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে জাপান পরীক্ষায় উতরে গেলো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ফিফা বিশ্বকাপের শেষ বত্রিশের লড়াইয়ে ঘাম ঝরানো এক ম্যাচ দেখলো ফুটবল ভক্তরা। এ ম্যাচে জাপানকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে সেলেসাওরা। তবে শুরুতেই পিছিয়ে পড়ার পর, ফিরে আসা যে ব্রাজিলের জন্য মোটেও সহজ কিছু ছিলো না, শেষ মুহূর্তের গোলো রুদ্ধশ্বাস জয়ই যেন তার প্রমাণ।

শেষ ষোলোর লড়াইয়ে রাতে মুখোমুখি হবে জার্মানি-প্যারাগুয়ে
বিশ্বকাপের শেষ ষোলোর টিকিটের লড়াইয়ে ফেভারিট জার্মানির মুখোমুখি হবে দক্ষিণ আমেরিকার দল প্যারাগুয়ে। যুক্তরাষ্ট্রের বস্টনে বাংলাদেশ সময় সোমবার রাত আড়াইটায় শুরু হবে ম্যাচটি।

বিশ্বকাপে ব্যর্থতার দায় কাঁধে নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ
বিশ্বকাপে ব্যর্থতার দায় কাঁধে নিয়েই দক্ষিণ কোরিয়ার প্রধান কোচের পদ ছাড়লেন হং মিয়ং-বো। এবার নকআউট পর্বে ওঠার স্বপ্ন ভাঙ্গায় দেশজুড়ে চলছে তীব্র সমালোচনা, এমনকি তদন্তের আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্টও।

ইতিহাস গড়ে শেষ ষোলোয় ম্যাপেল লিফরা
বিশ্বকাপ আসরের নকআউট পর্বে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শেষ ১৬তে জায়গা করে নিয়ে ইতিহাস গড়লো ম্যাপেল লিফরা। তাদের ফুটবল নৈপূণ্যে উচ্ছাসে মেতেছেন কানাডিয়ানরা। চলছে বিজয় উদযাপন।

কেপ ভার্দের রোমাঞ্চকর যাত্রা; স্পেন-উরুগুয়ের পর এবার কি আর্জেন্টিনা?
আফ্রিকার ছোট দেশ কেপ ভার্দে যাদের বিশ্বকাপে অংশ নেয়াই ছিলো বড় বিস্ময়, তারাই এখন নকআউট পর্বের শেষ ৩২ এ। স্পেন ও উরুগুয়ের মতো গ্রুপে থেকেও অবিশ্বাস্য এক রূপকথা লিখে তারা রাউন্ড অব ৩২ এ পাচ্ছে আর্জেটিনাকে। মাঠের লড়াইয়ের আগে লিওনেল মেসির আর্জেন্টিনার মুখোমুখি হতে কতোটা রোমাঞ্চিত কেপ ভার্দে শিবির?

ড্র করেও নকআউটে পর্তুগাল, ভিন্ন ম্যাচে জয় পেয়েছে কঙ্গো
টানটান উত্তেজনার ম্যাচে কলম্বিয়ার সঙ্গে ড্র নিয়ে মাঠ ছেড়েছে পর্তুগাল। একই গ্রুপের আরেক ম্যাচে উজবেকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে নক আউট নিশ্চিত করেছে কঙ্গো। এ গ্রুপ থেকে তিন দল উঠেছে নক আউটে, প্রতিপক্ষও হয়েছে চূড়ান্ত।

পর্তুগাল বনাম কলম্বিয়া, কেমন হতে পারে দুই দলের সম্ভাব্য একাদশ?
২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ 'কে'-এর (FIFA World Cup Group K) শেষ হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে ফুটবল বিশ্বের দুই পরাশক্তি পর্তুগাল ও কলম্বিয়া। দুই দলই নকআউট পর্ব বা রাউন্ড অব ৩২-এর খুব কাছাকাছি থাকলেও এই ম্যাচটি কেবল সাধারণ ৩ পয়েন্টের লড়াই নয়; বরং গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার এক জটিল ও মনস্তাত্ত্বিক সমীকরণের মহাসংগ্রাম।