
বিশ্বকাপ ট্রফি ‘আইডল’ নেইমারকে উৎসর্গ করলেন উইলিয়ামস
ফুটবল বিশ্বকাপ ২০২৬ এর ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়নের মুকুট পড়েছে স্পেন। এ ম্যাচ জয়ে স্পেনের করা একমাত্র গোলটি আসে ফেরান তোরেসের পা থেকে। এ গোলো অ্যাসিস্ট করেছিলেন বদলি হিসেবে নামা নিকো উইলিয়ামস। জয়সূচক গোলে অ্যাসিস্ট করা এ স্প্যানিশ উইঙ্গার ম্যাচ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বিশ্বকাপ ট্রফিটি তার ‘আইডল’ ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়রকে উৎসর্গ করেন। গোল ডট কমের এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।

নেইমারের অশ্রুসিক্ত বিদায় শূন্য হাতেই
একদিকে নরওয়ের ঐতিহাসিক উল্লাস, অন্যদিকে নেইমারের অশ্রুসিক্ত বিদায়। ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে আবারও স্বপ্নভঙ্গ ব্রাজিলের, আর বিশ্বকাপ অধ্যায়ের শেষ পাতায় যোগ হলো নেইমারের জীবনের সবচেয়ে বেদনাময় গল্প।

আমার দক্ষতায় প্রশ্ন তোলার যোগ্যতা সবার নেই: কার্লো অ্যানচেলত্তি
ক্যারিয়ারে ১৪০০ এর বেশি ম্যাচে কোচিং করানো কার্লো আনচেলত্তির ট্যাকটিক্স নিয়ে করা হচ্ছে সমালোচনা। তবে বরাবরের মতোই শান্ত স্বভাবের এই ইতালিয়ান মাস্টারমাইন্ড সমালোচকদের একহাত নিয়েছেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ফুটবল বিশ্বে তার সমালোচনা করার যোগ্যতা সবার নেই। তবে কেবল একজন আছেন যিনি তাকে উপদেশ দিতে পারেন। কে সেই ব্যক্তি?

ভেনেজুয়েলার পাশে নেইমার, দিলেন বড় অনুদান
বিশ্বকাপের নকআউট পর্বের মহাগুরুত্বপূর্ণ লড়াইয়ের প্রস্তুতির মাঝেও মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার দ্য সিলভা সান্তোস জুনিয়র। ভেনেজুয়েলায় আঘাত হানা সাম্প্রতিক ভয়াবহ জোড়া ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ও দুর্গত মানুষের সহায়তায় তিনি ২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩ কোটি টাকারও বেশি) অনুদান দিয়েছেন। ভেনেজুয়েলার স্থানীয় সংবাদমাধ্যম এল সুমারিও ডটকম এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

নেইমারের প্রত্যাবর্তনে স্বস্তি; পা মাটিতেই রাখতে চান অ্যানচেলত্তি
ব্রাজিলের ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলন
স্কটল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ব্রাজিল নকআউট পর্ব নিশ্চিত করলেও পা মাটিতেই রাখতে চান দলের হেড কোচ কার্লো আনচেলত্তি। দলের খেলায় উন্নতির ছাপ দেখলেও এখনো কিছু জায়গায় কাজ করা প্রয়োজন বলে মনে করেন তিনি। ম্যাচের শেষদিকে নেইমারকে নামানো নিয়েও কথা বলেছেন আনচেলত্তি। তিনি বলেছেন, ব্রাজিলের জার্সি পরে খেলতে নেইমারের আলাদা কোনো অনুপ্রেরণা লাগবে না।

ব্রাজিল শিবিরে সুখবর, দলের সঙ্গে পূর্ণাঙ্গ অনুশীলনে নেইমার
বিশ্বকাপের ১ মাস আগে ক্যাম্পে যোগ দিলেও প্রথমবার দলের সঙ্গে পূর্ণাঙ্গ অনুশীলন করেছেন নেইমার জুনিয়র। শুরুতে ওয়ার্মআপ, পরে সেট পিস, ড্রিবলিং সব অনুশীলনই করেছেন কোচ কার্লো আনচেলত্তির অধীনে। স্কটল্যান্ডের বিপক্ষে দলে নেইমার ফিরলে দারুণ কিছু হবে বিশ্বাস ব্রাজিলিয়ান ফুটবলারদের।

ভিন্ন ম্যাচে মাঠে নামছে ব্রাজিল-যুক্তরাষ্ট্র; কী ছিলো হাঙ্গর ও কুকুরের ভবিষ্যদ্বাণী?
বিশ্বকাপ ফুটবলে শুক্রবার দিবাগত রাতে ও শনিবার সকালে ভিন্ন ভিন্ন ম্যাচে মাঠে নামছে যুক্তরাষ্ট্র ও ব্রাজিল। আর এই ম্যাচগুলোর আগে জয়-পরাজয় নিয়ে আগাম পূর্বাভাস দিয়েছে এক হাঙ্গর এবং এক কুকুর। ভবিষ্যদ্বাণীর এ মহড়ায় কার পক্ষে গেলো তাদের রায়?

বিশ্বকাপে কেমন শুরু করলেন তারকা ফুটবলাররা?
বিশ্বকাপের এবারের আসরে ১২টি গ্রুপের ৪৮টি দলই খেলে ফেলেছে একটি করে ম্যাচ। নিজ দেশের হয়ে মাঠে নেমেছেন মেসি-এমবাপ্পে থেকে রোনালদো-হালান্ডদের মতো সময়ের সেরা ফুটবলাররা। প্রথম ম্যাচে কেমন ছিলো তারকারদের পারফরম্যান্স?

ব্রাজিল দলে ‘মেসিকে সই করানোর’ রসিকতা করলেন প্রেসিডেন্ট লুলা
ব্রাজিলের বিশ্বকাপ পারফরম্যান্স নিয়ে প্রশ্ন করা হলে মজার ছলে আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসিকে দেশটির জাতীয় দলে নেয়ার প্রস্তাব দেয়ার কথা বলেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। গতকাল (বুধবার, ১৭ জুন) সাংবাদিকদের তিনি এই মন্তব্য করেন। রেডিও ফ্রান্স ইন্টারন্যাশনাল প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

ব্রাজিলের খেলা উপলক্ষে উৎসবমুখর ছিল টিএসসি
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের খেলা উপলক্ষে রাতভর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি প্রাঙ্গণ ছিল উৎসবমুখর। স্লোগান আর মোটর শোভাযাত্রায় উৎসবে মেতে ওঠেন ফুটবলপ্রেমীরা। তবে মরক্কোর সঙ্গে গোল সমতা ও নেইমারকে মাঠে না দেখার হতাশা নিয়ে ঘরে ফিরতে হয়েছে সমর্থকদের।

নিউ ইয়র্কে সাম্বার ছন্দ; সমর্থন জানাতে প্রস্তুত ব্রাজিলিয়ান ভক্তরা
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের আগে ব্রাজিলিয়ান সমর্থকদের ঢল নেমেছে নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে। সবুজ-হলুদ জার্সি পড়ে, পতাকা আর বাদ্যযন্ত্র নিয়ে উৎসবে মেতেছেন সেলেসাওরা। সাম্বার তালে আর সুরের মূর্ছনায় পাল্টে গেছে ব্যস্ততম টাইমস স্কয়ারে পরিচিত চেহারা। কাল ভোর ৪টায় নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে মরক্কোর মুখোমুখি হবে ব্রাজিল। তাই দলকে প্রেরণা দিতে এখন থেকেই উদযাপন শুরু ভিনি-নেইমার ভক্তদের।

রোববার ভোরে ব্রাজিল-মরক্কো মহারণ
ফিফা বিশ্বকাপ
বিশ্বকাপ ফুটবলের মহারণে আগামীকাল (রোববার, ১৪ জুন) মাঠে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। নিউ ইয়র্কের মাটিতে প্রথম ম্যাচে সেলেসাওদের পতিপক্ষ আফ্রিকার সিংহ মরক্কো, ম্যাচ শুরু ভোর ৪টায়।