মঙ্গলবার মেক্সিকোর তিজুয়ানায় অনুশীলনের আগে সমর্থকদের শুভেচ্ছা জানায় ইরান দল। একই দিনে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানায়, ইরানের ফুটবল দল তাদের তিনটি বিশ্বকাপ ম্যাচের আগে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পাবে।
গত রোববার তিজুয়ানায় পৌঁছায় ইরান দল। এর আগে বিভিন্ন গণমাধ্যমে খবর আসে, দলটিকে ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও বের হতে হবে। এতে খেলোয়াড়দের প্রস্তুতি ও পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠেছিল।
আরও পড়ুন:
তবে মেক্সিকোয় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আবুল ফাজল পাসানদিদেহ জানিয়েছেন, কিছু কর্মকর্তা ভিসা না পেলেও যাদের ভিসা দেওয়া হয়েছে, তাদের রাত-যাপনে কোনো বাধা নেই।
বিশ্বকাপে ইরান ১৫ জুন লস অ্যাঞ্জেলসে নিউজিল্যান্ড, ২১ জুন বেলজিয়াম এবং ২৬ জুন সিয়াটলে মিশরের মুখোমুখি হবে।
১৯৩০ সালে বিশ্বকাপ শুরুর পর এই প্রথম এমন একটি আসর হতে যাচ্ছে, যেখানে আয়োজক দেশের সঙ্গে যুদ্ধাবস্থায় থাকা একটি দেশ অংশ নিচ্ছে। ফলে মাঠের বাইরে কূটনৈতিক ও রাজনৈতিক আলোচনাও থাকছে বিশ্বকাপের বড় একটি অনুষঙ্গ।





