রড লেভার অ্যারেনায় রিবাকিনা ৩ বছর আগেই হেরেছিলেন ফাইনাল। এবার সেখান থেকে ফিরলেন শিরোপা হাতে নিয়ে। সাবালেঙ্কার বিপক্ষে ফাইনালে শুরু থেকেই ছিলেন দারুণ সাবলীল।
আরও পড়ুন:
কাজাখিস্তানের এ তারকা প্রথম গেম থেকেই ছিলেন দারুণ ছন্দে। ৬-৪ গেমে সেট জিতে নেন তিনি। দ্বিতীয় সেটে অবশ্য ফিরে আসেন সাবালেঙ্কা।
সার্ভের পাশাপাশি কিছুটা আক্রমণাত্মক খেলেছিলেন টেনিসের শীর্ষ বাছাই। সেটা কাজেও দিয়েছে তার জন্য। ৬-৪ গেমেই জেতেন দ্বিতীয় সেট। কিন্তু তৃতীয় সেটে সাবালেঙ্কাকে আর সুযোগ দেননি রিবাকিনা।





