সান্তোসে কুতিনহোর নতুন অধ্যায়; সতীর্থ হিসেবে থাকছে নেইমার

ফিলিপে কুতিনহো ও নেইমার
ফিলিপে কুতিনহো ও নেইমার | ছবি: সংগৃহীত
0

ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসে শুরু হলো ফিলিপে কুতিনহোর নতুন অধ্যায়। স্বল্পমেয়াদি চুক্তিতে সান্তোসে যোগ দিয়েছেন সাবেক লিভারপুল ও বার্সেলোনা অ্যাটাকিং এই মিডফিল্ডার। সান্তোসের আরেক ব্রাজিলিয়ান তারকা নেইমারকে সতীর্থ হিসেবে পাচ্ছেন কুতিনহো।

৩৫ বছর বয়সী কুতিনহো গত ফেব্রুয়ারিতে মানসিকভাবে ক্লান্তির কথা জানিয়ে ভাস্কো দা গামা ছাড়ার পর থেকেই ক্লাবহীন ছিলেন।

ব্রাজিল জাতীয় দলের হয়ে ৬৮টি ম্যাচ খেলা এই তারকা ইউরোপীয় ফুটবলে ইন্টার মিলান, বায়ার্ন মিউনিখ এবং অ্যাস্টন ভিলার হয়েও নিজের দ্যুতি ছড়িয়েছেন। বর্তমানে ২৬ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে ব্রাজিলিয়ান সেরি আ-র পয়েন্ট তালিকার ১০ নম্বরে রয়েছে সান্তোস।

আরও পড়ুন:

আগামী বুধবার কনমেবল সুদামেরিকানার কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচে অ্যাটলেটিকো মিনেইরোর মুখোমুখি হবে তারা। প্রথম লেগে পাওয়া ২-০ গোলের লিড নিয়ে নতুন উদ্যমে মাঠে নামতে প্রস্তুত নেইমার ও কুতিনহোরা।

এফএস