মেসির গোলেও জয় অধরা, ন্যাশভিলের সঙ্গে ইন্টার মিয়ামির ড্র

লিওনেল মেসি
লিওনেল মেসি | ছবি: সংগৃহীত
0

পিছিয়ে পড়েও মেজর লিগ সকারে ন্যাশফিলে এফসির সঙ্গে ২-২ ব্যবধানে ড্র করেছে ইন্টার মায়ামি। এই ম্যাচেও গোলের দেখা পেয়েছেন লিওনেল মেসি।

স্যাম সারিজের গোলে মাত্র ৪ মিনিটের মাথায় ঘরের মাঠে পিছিয়ে পড়ে মায়ামি। ১৮ মিনিটে মেসির দুর্দান্ত একটি শট ঠেকিয়ে দেন ন্যাশভিলে গোলরক্ষক। তবে সে সুযোগে পাওয়া কর্নার থেকে রিড বেকারের আত্মঘাতী গোলে সমতায় ফেরে মায়ামি। সমতায় থেকেই বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে বক্সের বাইরে থেকে নেয়া দারুণ শটে দর্শনীয় গোলে দলকে এগিয়ে দেন মেসি। তবে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি হেরনরা। স্টপেজ টাইমে সারিজের দারুণ লক্ষ্যভেদে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে দুই দল। ইস্টার্ন কনফারেন্সে ২৫ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষে ন্যাশভিলে। সমান ম্যাচে ৯ পয়েন্ট কম নিয়ে দুইয়ে মায়ামি।

ইএ