জেরার্ড জোন্সকে ঘিরে বিতর্ক, এশিয়ান কাপ বাছাইয়ের আগে চাপে অনূর্ধ্ব-২০ দল

জেরার্ড জোন্সকে নিয়ে ফুটবল অনুশীলনের একটি দৃশ্য
জেরার্ড জোন্সকে নিয়ে ফুটবল অনুশীলনের একটি দৃশ্য | ছবি: সংগৃহীত
0

একের পর এক বিতর্কিত কান্ডের জন্ম দেয়ার পর অবশেষে এএফসি এশিয়ান কাপ বাছাই খেলতে যাওয়ার আগে গণমাধ্যমের মুখোমুখি হয়েছে অনূর্ধ্ব-২০ দল। তবে সংবাদ সম্মেলনে ছিলেন না বিতর্কিত কোচ জেরার্ড জোন্স কিংবা অধিনায়কের কেউ। টুর্নামেন্ট খেলতে যাওয়ার আগে দলের ঐক্য ও ড্রেসিংরুমের পরিবেশ নিয়েই বেশিরভাগ প্রশ্নের উত্তর দিতে হয়েছে টিম ম্যানেজমেন্টকে।

একের পর এক বিতর্কিত কান্ডের জন্ম দেয়ার পর অবশেষে এএফসি এশিয়ান কাপ বাছাই খেলতে যাওয়ার আগে গণমাধ্যমের মুখোমুখি হয়েছে অনূর্ধ্ব-২০ দল। তবে সংবাদ সম্মেলনে ছিলেন না বিতর্কিত কোচ জেরার্ড জোন্স কিংবা অধিনায়কের কেউ। টুর্নামেন্ট খেলতে যাওয়ার আগে দলের ঐক্য ও ড্রেসিংরুমের পরিবেশ নিয়েই বেশিরভাগ প্রশ্নের উত্তর দিতে হয়েছে টিম ম্যানেজমেন্টকে।

হেড কোচ জেরার্ড জোন্সের একের পর এক ফেসবুক স্ট্যাটাস আর বিতর্কিত কর্মকাণ্ডে বাংলাদেশ অনূর্ধ্ব ২০ দল নিয়ে নাটকীয়তা এখন চরমে। দিন দুয়েক আগেই নিজেদের মধ্যকার দ্বন্দ্বে পুলিশ ডেকে এনে হইচই ফেলে দিয়েছিলেন ব্রিটিশ এই কোচ, গতকাল দিনভর আলোচনায় ছিল তার বরখাস্তের গুঞ্জন, যদিও সেটি সত্য নয় বলেই নিশ্চিত হয় এখন টেলিভিশন।

এএফসি অনূর্ধ্ব ২০ এশিয়ান কাপ বাছাই খেলতে বাংলাদেশ দলের যাত্রার আগে এসব নাটকীয়তায় বেশ বিপাকে পড়েছে বাফুফে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আজ সন্ধ্যায় ঢাকা ছাড়ার কথা ছিল বাংলাদেশ দলের। তার আগে গতকাল আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করার কথা ছিল দলের, তবে গণমাধ্যমের মুখোমুখি হওয়া কিংবা উজবেকিস্তান যাত্রা কোনটিই হয়নি। বাফুফে সূত্রে জানা গেছে আগামীকাল দুই বহরে উজবেকিস্তানের উদ্দেশ্যে উড়াল দেবে দল, এ অবস্থায় বাফুফে এবং বাফুফের নিয়োগ দেওয়া কোচদের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন উঠেছে আবারো।

জেরার্ড জোন্সের সবশেষ ফেসবুক স্ট্যাটাস বলছে যশোরে আজ শেষবারের মত অনুশীলন করছে বাংলাদেশ দল, যেখানে দল একতাবদ্ধ এমন কথাও আবেগতাড়িত হয়ে লিখে গেছেন ব্রিটিশ এই কোচ, যদিও জানা গেছে দলের অবস্থান এই মুহূর্তে রাজধানীতেই।

গতকাল দিনভর গুঞ্জন ছিল বরখাস্ত করা হয়েছে জেরার্ড জোন্সকে, তবে বাফুফে বলছে এখনো এ ধরণের সিদ্ধান্ত নেয়া হয়নি, প্রশ্ন উঠছে জোন্সকে নিয়েই কি দল যাবে কিনা। বাফুফের ডেভেলপমেন্ট কমিটির সদস্যদের ভাষ্য আগেই নাম পাঠিয়ে দেয়ার কারণে আপাতত জোন্সকে ছাড়া এএফসির টুর্নামেন্টে যাওয়ার উপায় নেই বাংলাদেশ দলের।

তবে এশিয়ান কাপ বাছাই চলাকালেই জোন্সের ভবিষ্যৎ লিখে ফেলবে বাফুফে, সেটি অনেকটাই নিশ্চিত।

এএম