আসন্ন প্রতিযোগিতার জন্য মঙ্গলবার ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন প্রধান কোচ টমাস ডুলি। তবে দলে নেই ইংল্যান্ড প্রবাসী হামজা চৌধুরী, কানাডা প্রবাসী শমিত সোম ও ইতালি প্রবাসী ফাহামেদুল।
আরও পড়ুন:
বাফুফে জানিয়েছে, তিনজনই বর্তমানে নিজ নিজ দেশের ক্লাব ফুটবলে ব্যস্ত। সময়মতো তারা জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন। ডাক পাওয়া ফুটবলারদের বৃহস্পতিবার সকাল ১১টার মধ্যে গুলশানের দ্য ওয়েস্টিন হোটেলে রিপোর্ট করতে বলা হয়েছে।
সেখান থেকেই শুরু হবে দলের ক্যাম্প। জাতীয় দলের প্রস্তুতির জন্য ২৭ আগস্ট থেকে ৭ অক্টোবর পর্যন্ত খেলোয়াড়দের ছাড় দিতে সংশ্লিষ্ট ক্লাবগুলোকে অনুরোধ জানিয়েছে বাফুফে। আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ইন্দোনেশিয়ায় শুরু হবে ফিফা আসিয়ান কাপ।





