লা লিগা ও কারাবাও কাপের লড়ায়ে যেসব হাইভোল্টেজ ম্যাচ থাকছে আজ

প্রতীকী ছবি
প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
0

ক্লাব ফুটবলে আজ রাতে রয়েছে হাইভোল্টেজ সব লড়াই। লা লিগায় মাঠে নামবে রিয়াল মাদ্রিদ, তাদের প্রতিপক্ষ এলচে। অন্যদিকে ইংল্যান্ডের কারাবাও কাপের শেষ আটে উঠার লড়াইয়ে আজ মাঠে নামছে আর্সেনাল, লিভারপুল, টটেনহ্যাম কিংবা ওয়েস্ট হ্যামের মতো দলগুলো।

লা লিগায় একই দিনে মাঠে নামছে ছয় ক্লাব। সান্তিয়াগো বার্নাব্যুতে আজ রাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। লা লিগার ম্যাচে এলচে আতিথ্য দেবে স্প্যানিশ জায়ান্টদের। পয়েন্ট টেবিলের দুইয়ে থাকা লস ব্লাঙ্কোদের চোখ এই ম্যাচের পূর্ণ তিন পয়েন্টে। আক্রমণভাগে দুর্দান্ত ফর্মে থাকা এম্বাপ্পে ভিনিদের ওপর ভর করে সহজ জয়ের লক্ষ্যেই কৌশল সাজাচ্ছেন রিয়াল বস হোসে মরিনিও। অন্যদিকে শক্তির বিচারে পিছিয়ে থাকলেও ডিফেন্সিভ ব্লক তৈরি করে ঘরের মাঠে অন্তত এক পয়েন্ট তুলে নেওঢয়ার লক্ষ্য এলচের।

শুধু স্পেনেই নয়, উত্তাপ ছড়াবে ইংলিশ ফুটবলেও। কারাবাও কাপে একসাথেই মাঠে গড়াচ্ছে পাঁচটি রোমাঞ্চকর ম্যাচ। কোয়াটার ফাইনালে উঠার লড়াইয়ে ইপসউইস টাউনের বিপক্ষে মাঠে নামছে প্রিমিয়ার লিগে অপরাজেয় আর্সেনাল। ঘরের মাঠ এমিরেটসে গানার্সরা কিছুটা বেঞ্চ পরখ করার সুযোগ পেলেও জয় ছাড়া ভিন্ন কিছু ভাবছেন না মিকেল আর্তেতা।

আরও পড়ুন:

কারাবাও কাপের রাতের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচটিতে মুখোমুখি হবে লিভারপুল ও টটেনহ্যাম হটস্পার। সাম্প্রতিক ফর্মে কিছুটা খাপ ছাড়া হলেও ঐতিহ্যের লড়াইয়ে ছেড়ে কথা বলার পাত্র নয় লিভারপুল। স্পার্সদের আক্রমণাত্মক ফুটবলের বিপক্ষে অলরেডদের হাই-প্রেসিং গেমপ্ল্যান মাঠে এনে দিতে পারে দারুণ এক রোমাঞ্চ।

কারাবাও কাপেরই আরেক খেলায় লন্ডনের অন্যতম প্রতিদ্বন্দ্বী ওয়েস্ট হ্যাম লড়বে ফুলহ্যামের বিরুদ্ধে। সমশক্তির দুটি দলের লড়াইয়ে কে হাসবে শেষ হাসি , তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা।

সব মিলিয়ে ফুটবলপ্রেমীদের জন্য অপেক্ষা করছে ফুটবলের রোমাঞ্চকর এক রাত। ট্রফির রেসে টিকে থাকার এই লড়াইগুলোতে শেষ পর্যন্ত বাজিমাত করে কারা, সেদিকেই নজর ফুটবল বিশ্বের।

এফএস