আসিয়ান কাপ
বংশোদ্ভূত ফুটবলারদের পাওয়া নিয়ে শঙ্কা; সাফের আগে চাপে বাংলাদেশ

বংশোদ্ভূত ফুটবলারদের পাওয়া নিয়ে শঙ্কা; সাফের আগে চাপে বাংলাদেশ

সাফ চ্যাম্পিয়নশিপে বংশোদ্ভূত ফুটবলারদের পাওয়া নিয়ে শঙ্কায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সাফে জাতীয় দলের কোচ থমাস ডুলির নজরে চার নতুন মুখ রোনান সুলিভান, ট্রেভর ইসলাম, লু ওয়াটসন ও জায়ান হাকিম থাকলেও তাদের খেলার সম্ভাবনা ক্ষীণ। অন্যদিকে বাধ্যবাধকতা না থাকায় প্রথম দুই ম্যাচে হামজাকেও ছাড়তে বাধ্য না ক্লাব শেফিল্ড। এছাড়া আসিয়ান কাপের ব্যর্থতা নিয়ে ক্রীড়া মন্ত্রণালয়ের কারণ দর্শানোকে ইতিবাচক হিসেবে দেখছেন ফাহাদ করিম। শেষ পর্যন্ত সাফের আগে বড় এক চ্যালেঞ্জের সামনে টিম বাংলাদেশ।

আসিয়ান কাপের বাজে ফল বাংলাদেশ দলের মনোবল নষ্ট করবে না: ডুলি

আসিয়ান কাপের বাজে ফল বাংলাদেশ দলের মনোবল নষ্ট করবে না: ডুলি

আসিয়ান কাপের বাজে ফল সাফের আগে বাংলাদেশ দলের মনোবল নষ্ট করবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় দলের হেডকোচ থমাস ডুলি। ৩ ম্যাচে ১৩ গোল হজম করলেও আসিয়ান কাপের এই মিশন থেকে ইতিবাচক কিছুই খুঁজতে চাইছেন মার্কিন এই কোচ। সেইসঙ্গে দেশে ফিরে উত্তর দিয়েছেন প্রবাসী ফুটবলার এবং দলের ভেতরের নানা গুঞ্জন নিয়ে।

সিঙ্গাপুরের কাছে হেরে শিরোপার লড়াইয়ে ছিটকে গেলো বাংলাদেশ

সিঙ্গাপুরের কাছে হেরে শিরোপার লড়াইয়ে ছিটকে গেলো বাংলাদেশ

একাদশে ব্যাপক পরিবর্তন এনেও ফলাফল বদলাতে পারলো না বাংলাদেশ। আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের কাছে হেরেছে ১-০ গোলে। এর ফলে গ্রুপপর্ব থেকেই বিদায় অনেকটাই নিশ্চিত হয়ে গেল হামজা-শোমিতদের।

মালয়েশিয়ার কাছে হার, দায়ী ম্যাচ প্র্যাকটিসের ঘাটতি—দাবি সাবেক ফুটবলার টিপুর

মালয়েশিয়ার কাছে হার, দায়ী ম্যাচ প্র্যাকটিসের ঘাটতি—দাবি সাবেক ফুটবলার টিপুর

আসিয়ান কাপে মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশের হতাশাজনক পারফরম্যান্সের পেছনে ম্যাচ প্র্যাকটিসের অভাবকেই বড় কারণ মনে করছেন সাবেক ফুটবলার গোলাম সারোয়ার টিপু। পরিকল্পনাহীন ফুটবলের পাশাপাশি খেলোয়াড়দের লড়াকু মানসিকতার ঘাটতিও চোখে পড়েছে তার। তবে সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়িয়ে জয়ের সামর্থ্য আছে বাংলাদেশের, বিশ্বাস সাবেক এই ফুটবলারের।

মালয়েশিয়ার বিপক্ষে বিকেল ৩টায় মাঠে নামছে বাংলাদেশ

মালয়েশিয়ার বিপক্ষে বিকেল ৩টায় মাঠে নামছে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপ

মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচের মাধ্যমে ফিফা আসিয়ান কাপে মিশন শুরু হচ্ছে বাংলাদেশের। কাগজে-কলমে শক্তিশালী মালয়দের সমীহ করছে লাল-সবুজের প্রতিনিধিরা। জয়ের স্বপ্ন না দেখে বাস্তবতা মেনে নেয়ার আহ্বান হেড কোচ থমাস ডুলির। আসিয়ান কাপকে আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি হিসেবে নিচ্ছেন অধিনায়ক জামাল ভূঁইয়া। আজ (শুক্রবার, ২৫ সেপ্টেম্বর) ইন্দোনেশিয়ার জাকার্তায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়।

জাকার্তায় কেমন হচ্ছে হামজা-শমিতদের আসিয়ান কাপের প্রস্তুতি?

জাকার্তায় কেমন হচ্ছে হামজা-শমিতদের আসিয়ান কাপের প্রস্তুতি?

প্রথমবারের মতো শুরু হওয়া ফিফা আসিয়ান কাপের গ্রুপপর্বের সবগুলোর ম্যাচ বাংলাদেশ খেলবে জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে। যে মাঠের অনুশীলন গ্রাউন্ডে নিজেদের প্রস্তুত করতে এরই মধ্যে বেশকিছু সময় পারও করেছে থমাস ডুলির দল। একই মাঠে সবগুলো ম্যাচ হওয়ায় দলের ভ্রমণ ক্লান্তি থেকে মুক্তি পাওয়ার সঙ্গে মাঠের পরিস্থিতি বিবেচনায় কৌশল সাজাতে তুলনামূলক সহজ হবে কোচের।

আসিয়ান কাপে গ্রুপ পর্বের সব ম্যাচে বাংলাদেশ খেলবে ইন্দোনেশিয়ার স্টেডিয়ামে

আসিয়ান কাপে গ্রুপ পর্বের সব ম্যাচে বাংলাদেশ খেলবে ইন্দোনেশিয়ার স্টেডিয়ামে

প্রথমবারের শুরু হওয়া আসিয়ান কাপের গ্রুপ পর্বের সবগুলোর ম্যাচ বাংলাদেশ খেলবে ইন্দোনেশিয়ার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে। যে মাঠের অনুশীলন গ্রাউন্ডে নিজেদের প্রস্তুত করতে এরইমধ্যে বেশকিছু পারও করেছে থমাস ডুলির দল। একই মাঠে সবগুলো ম্যাচ হওয়ায় দলের ভ্রমণ ক্লান্তি থেকে মুক্তি পাওয়ার সঙ্গে মাঠের পরিস্থিতি বিবেচনায় কৌশল সাজাতে তুলনামূলক সহজ হবে কোচের।

আসিয়ান কাপের প্রস্তুতিতে বাংলাদেশ ফুটবল দলের অনুশীলন শুরু

আসিয়ান কাপের প্রস্তুতিতে বাংলাদেশ ফুটবল দলের অনুশীলন শুরু

আসিয়ান কাপের আসরকে সামনে রেখে প্রথমদিনের মতো পূর্ণ দল নিয়ে অনুশীলন করেছে বাংলাদেশ ফুটবল দল। ইন্দোনেশিয়ার ঐতিহাসিক স্টেডিয়াম গেলোরা বুং কার্নো স্টেডিয়ামের প্রাকটিস গ্রাউন্ডে বিকেলে দেড়ঘন্টা ঘাম ঝড়ান হামজা, শমিত, জামালরা।

আসিয়ান কাপে নিজেদের সামর্থ্য প্রমাণের অপেক্ষায় ফুটবলাররা

আসিয়ান কাপে নিজেদের সামর্থ্য প্রমাণের অপেক্ষায় ফুটবলাররা

ফিফা আসিয়ান কাপকে সামনে রেখে ২৩ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে চোটের কারণে এই দলে জায়গা হয়নি অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মণের। প্রবাসী ফুটবলারদের কয়েকজনকে নিয়ে সাজানো দলে নতুন-পুরোনোর মিশেলে ইন্দোনেশিয়ায় নিজেদের সামর্থ্য প্রমাণের অপেক্ষায় কোচ থমাস ডুলির দল।

কাটেনি ঘরোয়া লিগের সংকট; জাতীয় দলের ৯ ফুটবলারকে ফেরত চায় মোহামেডান

কাটেনি ঘরোয়া লিগের সংকট; জাতীয় দলের ৯ ফুটবলারকে ফেরত চায় মোহামেডান

ঘরোয়া ফুটবল মৌসুম শুরু হওয়ার দিন চারেক বাকি থাকলেও এখনও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সঙ্গে একমত হতে পারেনি মোহামেডান। এরইমধ্যে জাতীয় দলের ক্যাম্প থেকে নিজেদের ৯ ফুটবলারকে ফেরত চেয়ে চিঠি দিয়েছে ক্লাবটি। যদিও বাফুফে কর্তৃক লিগের নীতিমালায় জাতীয় দলের ব্যস্ততার সময়কালীন খেলোয়াড়দের না ছাড়ার বিষয়টি আগেই বিষয়টি স্পষ্ট করে দিয়েছিলো বাফুফে।

চোটের ধাক্কা সামলে আসিয়ান কাপের প্রস্তুতি; ফুটবলারদের নিয়ে আশাবাদী ডুলি

চোটের ধাক্কা সামলে আসিয়ান কাপের প্রস্তুতি; ফুটবলারদের নিয়ে আশাবাদী ডুলি

ফিফা আসিয়ান কাপের প্রস্তুতি শুরুর দশ দিন পর অবশেষে গণমাধ্যমের সামনে হাজির হলো বাংলাদেশ ফুটবল দল। যদিও এদিন বৃষ্টিতে পরিত্যক্ত হয় দলীয় অনুশীলন। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কোচ থমাস ডুলি জানিয়েছেন, ইনজুরির সমস্যা থাকলেও, দল নিয়ে আত্মবিশ্বাসী তিনি। নিজেদের ফিটনেসের পাশাপাশি প্রতিপক্ষের দুর্বলতা অনুযায়ী কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন মিডফিল্ডার সোহেল রানা।

আসিয়ান কাপ হতে পারে বাংলাদেশের সামর্থ্য যাচাইয়ের বড় মঞ্চ: বিপ্লব ভট্টাচার্য

আসিয়ান কাপ হতে পারে বাংলাদেশের সামর্থ্য যাচাইয়ের বড় মঞ্চ: বিপ্লব ভট্টাচার্য

আসিয়ান কাপের মঞ্চে বাংলাদেশ নিজেদের সামর্থ্য যাচাইয়ের বড় সুযোগ পাবে বলে মনে করেন জাতীয় দলের সাবেক গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্য। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচগুলো র‍্যাঙ্কিংয়ে উন্নতির পাশাপাশি ফুটবলারদের মান বাড়াতেও বড় ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি।