ঘরের মাঠে জিদানের প্রথম ম্যাচ; ২৪ ঘণ্টার আগেই শেষ টিকিট

জিনেদিন জিদান
জিনেদিন জিদান | ছবি: সংগৃহীত
0

দায়িত্ব নেওয়ার পর থেকেই কোচ জিনেদিন জিদানকে নিয়ে তুঙ্গে ফরাসি সমর্থকদের উন্মাদনা! ঘরের মাঠে ফরাসি কোচ হিসেবে জিদানের প্রথম ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গেছে মাত্র এক দিনেরও কম সময়ে।

আগামী ২ অক্টোবর উয়েফা নেশনস লিগে ইতালির মুখোমুখি হবে ফ্রান্স। ৮০ হাজার দর্শক ধারণক্ষমতার ঐতিহাসিক ‘স্তাদ দ্য ফ্রান্স’ স্টেডিয়ামের সব টিকিট শেষ হয়ে গেছে বলে নিশ্চিত করেছে ফরাসি ফুটবল কর্তৃপক্ষ।

দীর্ঘ ১৪ বছর দায়িত্ব পালনের পর দিদিয়ের দেশম সরে দাঁড়ালে ফ্রান্স দলের নতুন কোচ হন কিংবদন্তি জিদান। প্রিয় তারকাকে ঘরের মাঠে কোচের ভূমিকায় দেখতে ব্যাকুল সমর্থকরা। যদিও ঘরের মাঠে নামার আগেই সেপ্টেম্বরের শেষে নেশনস লিগে তুরস্ক ও বেলজিয়ামের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ দিয়ে শুরু হবে জিদানের কোচিং পর্ব।

তবে ২ অক্টোবর প্যারিসে জিদানকে রাজকীয় অভ্যর্থনা জানাতে এখন থেকেই প্রহর গুনছে ফরাসি সমর্থকরা। ভক্তদের আশা, জিদানের হাত ধরেই আবারও বিশ্ব ও ইউরোপীয় ফুটবলের সেরা ট্রফি উঁচিয়ে ধরবে ফ্রান্স।

এএইচ