ম্যাচের মাত্র দ্বিতীয় মিনিটেই দূরপাল্লার দুর্দান্ত শটে স্পেনকে এগিয়ে দেন মিকেল ওইয়ারসাবাল। প্রথমার্ধে আক্রমণের ধার বজায় রেখে ৩২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন পেদ্রি। বিরতির পর পেরুর গোলরক্ষক পেদ্রো গাইয়াসির ভুলে তৃতীয় গোল পেয়ে যায় স্পেন। ইয়েরেমি পিনোর ক্রস ঠেকাতে গিয়ে বল জড়িয়ে দেন নিজের জালেই।
৬৬ মিনিটে হাইরো ভেলেস একটি গোল শোধ করলেও ব্যবধান আর কমাতে পারেনি পেরু। ফলে ৩-১ গোলের স্বস্তির জয় নিয়েই বিশ্বকাপের প্রস্তুতি শেষ করেছে ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়নরা। আগামী সোমবার কেপ ভার্দের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে স্পেনের বিশ্বকাপ মিশন।





