বাংলাদেশের ফুটবলে ব্যস্ততা শুরু আবারও। মালদ্বীপে চারজাতি টুর্নামেন্ট খেলতে যাবে বাংলাদেশ অনূর্ধ্ব ২৩ অলিম্পিক দল। ১ জুন থেকে শুরু হবে আসর।
কোচ মারুফুল হকের নেতৃত্বে ৩২ জনের প্রাথমিক স্কোয়াড নিয়ে এরই মাঝে শুরু হয়েছে ক্যাম্প। এখান থেকেই ২৩ জনের চূড়ান্ত দল নিয়ে ৩১ মে মালদ্বীপে উড়াল দেবেন মারুফুল বাহিনী।
ক্লাবে ভালো পারফরম্যান্সের পুরষ্কার হিসেবে এই দলে ডাক পেয়েছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের ফরোয়ার্ড সৌরভ দেওয়ান। প্রথমমার জাতীয় দলের রাডারে আসতে পারায় উচ্ছ্বসিত তিনি। জানিয়েছেন, সেরাটা দিয়ে এই আসরের চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরতে চান।
আরও পড়ুন:
বাংলাদেশ অনূর্ধ্ব ২৩ অলিম্পিক দলের ফরোয়ার্ড সৌরভ দেওয়ান বলেন, ‘সবাই ইয়ং প্লেয়ার। তো আমাদের সবারই একটা জেদ আছে যে আমরা এবার টুর্নামেন্ট থেকে ভালো কিছু করে নিয়ে আসবো। চেষ্টা করবো সবাই যাতে ভালো কিছু হয় এবং আমাদের প্রত্যাশা যে আমরা টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে আসবো।’
এই দলে একাধিক অরিজিন ফুটবলার যুক্ত হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত ইনজুরি আর ব্যস্ততায় আলোচনা হওয়া কাউকেই যুক্ত করা যায়নি। যার ব্যাখ্যা দিয়েছেন টিম ম্যানেজার শাহিন হাসান।
বাংলাদেশ অনূর্ধ্ব ২৩ অলিম্পিক দলের ম্যানেজার শাহীন হাসান বলেন, ‘তানিল শালিক আসার সব কথা ছিলো, আমরা আইটিনারি সব রেডি করছিলাম। এরপর তানিল মেসেজ দিল, ও নিজে মেসেজ দিছে যেটা আমাকে ফেডারেশন দেখাইছে। ওর মনে হয় একটা ইনজুরি আছে, এটা শেষ হইতে মিনিমাম তিন সপ্তাহ বা চার সপ্তাহ লাগবে। আর ওই যে ডেকনানদের যে কথাটা, এটা আমি যতটুকু শুনছি বা আমাকে যে মেসেজ দেখাইছেন, ফেডারেশন যোগাযোগ করছিল, ওদের মনে হয় পরীক্ষা বা সামথিং কোনো কাজ আছে, এইজন্য ওরা আসতে পারেনি। আর ইউসুফ নামে যে প্লেয়ারটা ছিল, ওটারেও আমরা চাইছিলাম, হ্যাঁ, ওর পাসপোর্ট এখনো রেডি হয় নাই, ওর মনে হয় জুনে পাসপোর্ট রেডি হবে।’
এদিকে সান মারিনো ম্যাচকে সামনে রেখে জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডের ফুটবলারদের নিয়ে ক্যাম্প শুরু হবে সোমবার থেকে। হামজা চৌধুরী, শোমিত শোম আর জায়ান আহমেদকে অবশ্য দেশের ক্যাম্পে পাওয়া যাবে না।


 Cadre Specialist Physician Forum forms a human chain-320x167.webp)


