মালদ্বীপে চার জাতি টুর্নামেন্ট; ৩১ মে দেশ ছাড়বে অনূর্ধ্ব-২৩ অলিম্পিক দল
মালদ্বীপে চার জাতি টুর্নামেন্ট খেলতে ৩১ মে দেশ ছাড়বে বাংলাদেশ অনূর্ধ্ব ২৩ অলিম্পিক দল। কোচ মারুফুল হকের নেতৃত্বে প্রাথমিকভাবে ৩২ জন ফুটবলার নিয়ে ক্যাম্প শুরু হয়েছে ঢাকায়। ইনজুরি আর ব্যক্তিগত ব্যস্ততায় এই দলে রাখা যায়নি কোনো অরিজিন ফুটবলারকে।