রোনালদোর জোড়া গোলে সৌদি লিগ চ্যাম্পিয়ন আল নাসর

সৌদি লিগ চ্যাম্পিয়ন আল নাসর
সৌদি লিগ চ্যাম্পিয়ন আল নাসর | ছবি: সংগৃহীত
0

অবশেষে সৌদি প্রো লিগের শিরোপা ক্রিস্টিয়ানো রোনালদোর হাতে। সৌদি লিগের শেষ ম্যাচে জয় পেতেই হবে, এমন সমীকরণ নিয়ে মাঠে নেমে রোনালদোর জোড়া গোলে ৪-১ গোলের বড় ব্যবধানে দামাককে হারিয়ে শিরোপা খড়া কাটাল রোনালদোর আল নাসর।

২০২২ বিশ্বকাপের সেই কান্না ভেজা চোখ মনে আছে? অনেকেই ভেবেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদোর ক্যারিয়ারের সমাপ্তি বুঝি ওখানেই। তবে পর্তুগিজ যুবরাজ তো অন্য ধাতুতে গড়া! সমালোচকদের মুখে কুলুপ এঁটে অবশেষে সৌদি আরবের মাটিতেও বিজয়ের পতাকা ওড়ালেন সিআর সেভেন। গতকাল (বৃহস্পতিবার, ২১ মে) দিবাগত রাতে সব বাঁধা পেরিয়ে আল- নাসরকে এন দিলেন কাঙ্ক্ষিত সৌদি প্রো লিগের শিরোপা।

ম্যাচের শুরু থেকেই জয়ের জন্য মরিয়া নাসর একের পর এক আক্রমণ চালায় প্রতিপক্ষের সীমানায়,প্রথম গোল পেতে অপেক্ষা করতে হয় ম্যাচের ৩৪ মিনিট পর্যন্ত, জাও ফেলিক্সের নেয়া কর্নার কিক থেকে দুরন্ত হেডে গোল করে লিড এন দেন সাদিও মানে। দ্বিতীয় গোল পেতে অপেক্ষা করতে হয়নি খুব বেশিক্ষণ, ৫২ মিনিটেই ব্যবধান দ্বিগুণ হয় কোম্যানের গোলে।

আরও পড়ুন

তবে ম্যাচের ৫৮ মিনিটেই ম্যাচে ফেরার আভাস দেয় দামাক। পেনাল্টি থেকে গোল করে ব্যবধান ২-১ আনে সেইল্লা। তবে নাসর সমর্থকদের চিন্তার ভাজ চওড়া হতে দেয়নি রোনালদো, পোস্টের ডান প্রান্ত থেকে দুর্দান্ত এক ফ্রি কিকে দলকে এগিয়ে নেন ৩-১ এ। ম্যাচের ৮১ মিনিটে দামাকের কফিনে শেষ পেরেক ঠুকেন সিআর সেভেন। আদায় করে নেন তার জোড়া গোল। আর তাতেই নিশ্চিত হয় রোনালদোর সৌদি লিগের প্রথম শিরোপা।

ইংল্যান্ডের ম্যানচেস্টার ইউনাইটেড, স্পেনের রিয়াল মাদ্রিদ আর ইতালির জুভেন্টাস- ইউরোপের শীর্ষ তিন ক্লাবে খেলে জিতেছেন সম্ভাব্য সব কিছুই। এবার বিশ্বকাপ সামনে রেখে এশিয়ার সেরা লিগেও নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এ মহাতারকা।

মহাদেশ বদলালেও, রোনালদোর জেতার ক্ষুধা যে বিন্দু পরিমাণ কমেনি, এ ট্রফি তারই প্রমাণ। ক্যারিয়ারের হাজার গোলের মাইলফলকে ছুটছেন সিআর সেভেন, দুরে আছেন মাত্র ২৭ নাম্বারে ছুঁতে পারবেন কি সেই ম্যাজিক ফিগার, সেটাই এখন দেখার বিষয়।

জেআর