অবসর ভেঙে জার্মানির বিশ্বকাপ দলে নয়্যার

ম্যানুয়েল নয়্যার
ম্যানুয়েল নয়্যার | ছবি: সংগৃহীত
0

ফিফা বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে জার্মানি। বৈশ্বিক এ আসরে খেলতে অবসর ভেঙে জাতীয় দলে ফিরেছেন বিশ্বকাপজয়ী গোলকিপার ম্যানুয়েল নয়্যার।

২০২৪ সালের ইউরোতে স্পেনের বিপক্ষে ম্যাচের পর থেকে আর জার্মানির হয়ে খেলা হয়নি নয়্যারের। তার এই ফেরা দ্বিতীয় গোলরক্ষক অলিভিয়ার বাউম্যানের জন্য বড় ধাক্কা।

মূল গোলরক্ষক হিসেবেই বিশ্বকাপে যাওয়ার কথা ছিল বাউম্যানের। তবে নয়্যারের উপস্থিতিতে তার মূল গোলরক্ষক হিসেবে খেলার সম্ভাবনায় কিছুটা হলেও ধাক্কা লেগেছে।

আরও পড়ুন:

তবে হুলিয়ান নাগেলসম্যান অবশ্য পূর্ণশক্তির দলই ঘোষণা করেছেন। ক্লাব বিশ্বকাপে পা ভেঙে ফেলার পর সুস্থ হয়েই বিশ্বকাপ দলে নিজের জায়গা নিশ্চিত করেছেন জামাল মুসিয়ালা।

উল্লেখ্য, আগামী ২৭ মে থেকে শুরু হবে জার্মানির বিশ্বকাপ ক্যাম্প। মূল আসরে বিশ্বকাপের গ্রুপসঙ্গী কুরাসাও, আইভরিকোস্ট এবং ইকুয়েডর।

এসএইচ