ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচের ৩২ মিনিটে দলকে এগিয়ে দেন অ্যান্টনি সেমেনিও। ৮ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ওমর মারমৌশ। ৮৪ মিনিটে দলের বড় জয় নিশ্চিত করেন স্যাভিনহো।
আরও পড়ুন
এ জয়ে লিগে ৩৬ ম্যাচে ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৭৭। সমান ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। লিগে ২ ম্যাচ বাকি থাকায় শেষ সময়ে বেশ জমে উঠেছে প্রিমিয়ার লিগ। অন্যদিকে শেষ ম্যাচে লা লিগার শিরোপা নিশ্চিত হওয়ায় দ্বিতীয় সারির দল নামিয়েছিলেন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক।
এ সুযোগে কাতালান ক্লাবকে হারিয়েছে রেলিগেশন জোনের দল আলাভেস। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে দলের হয়ে একমাত্র গোলটি করেন ইব্রাহিম দিয়াবাতে।




