মেসির জোড়া গোলে সিনসিনাটিকে হারালো মায়ামি

লিওনেল মেসি
লিওনেল মেসি | ছবি: সংগৃহীত
0

লিওনেল মেসির জোড়া গোলে মেজর লিগ সকারে (এমএলএস) সিনসিনাটিকে ৫-৩ ব্যবধানে উড়িয়ে দিয়েছে ইন্টার মায়ামি। ম্যাচের পাঁচ গোলের মাঝে চারটিতেই অবদান ছিল তার। গতকাল (বুধবার,১৩ মে) এফসি সিনসিনাটির ঘরের মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হয়।

ম্যাচের ২৪ মিনিটে প্রতিপক্ষের ভুলে পাওয়া সুযোগ থেকে গোলের খাতা খোলেন মেসি। ঘুরে দাঁড়িয়ে একপর্যায়ে উল্টো লিড নেয় স্বাগতিকরা।

তবে ৫৫ মিনিটে দুর্দান্ত ফিনিশিংয়ে মায়ামিকে সমতায় ফেরান এলএমটেন। ৬৪ মিনিটে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় সিনসিনাটি। ম্যাচের শেষদিকে মেসির জাদু। তার পাস থেকে ৭৯ মিনিটে হেরন্সদের সমতায় ফেরান মাতেও সিলভেত্তি।

আরও পড়ুন

৮৪ মিনিটে মায়ামিকে এগিয়ে দেন গেরমান বেনতেরামে। ৮৯ মিনিটে বল জালে জড়িয়ে দলের জয় নিশ্চিত করেন মেসি। তবে পোস্টে লেগে বল জালে জড়ানোর আগে গোলরক্ষকের গায়ে লাগায় এটি আত্মঘাতী হিসেবে গণনা করা হয়।

এতে লিগে দলের হয়ে টানা ৩ ম্যাচেই গোল করলেন মেসি। ক্যারিয়ারে তার মোট গোল সংখ্যা এখন ৯০৯টি। এ জয়ে এমএলএসে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এসেছে মায়ামি। ১৩ ম্যাচে দলটির পয়েন্ট ২৫। এক ম্যাচ কম খেলে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে ন্যাশভিল।

জেআর