বিশ্বকাপের আগে হঠাৎ কেন অস্ত্রোপচার করালেন নেইমার?

নেইমার জুনিয়র
নেইমার জুনিয়র | ছবি: সংগৃহীত
1

নেইমার জুনিয়র নিজের সম্ভাব্য শেষ বিশ্বকাপে খেলা নিশ্চিত করতে তার সাধ্যমতো সব চেষ্টা করে চলেছেন। হঠাৎ অস্ত্রোপচার করিয়েছেন নেইমার— মার্কার এক প্রতিবেদনে উঠে আসে এমনই তথ্য।

ব্রাজিলিয়ান তারকা তার শেষ আশা আঁকড়ে ধরে আছেন। এজন্য ফিফা আন্তর্জাতিক বিরতি চলাকালে আবারও হাঁটুর অস্ত্রোপচার করিয়েছেন নেইমার। যাতে দ্রুত ফিট হয়ে দলে ফিরতে পারেন। ব্যাপারটি নিশ্চিত করেছেন সান্তোস ম্যানেজার কুকা।

আরও পড়ুন:

কোচ জানান, এখন পুনর্বাসনে আছেন নেইমার। প্লাটিলেট-সমৃদ্ধ চিকিৎসার মাধ্যমে ক্ষতিগ্রস্ত টিস্যু মজবুত করার চেষ্টা চলছে। নেইমার লক্ষ্য একটাই, আসন্ন বিশ্বকাপের আগে পুরোপুরি সুস্থ হয়ে কোচ কার্লো আনচেলত্তির নজরে জায়গা করে নেয়া। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় হতে যাওয়া টুর্নামেন্টে ২৬ জনের দলে থাকতে এখন সময়ের সঙ্গে দৌড়াচ্ছেন নেইমার।

জেআর