ঈদের আমেজেও থেমে নেই ফুটবল, তিন দেশে তিন দল

বাংলাদেশ ফুটবল দল
বাংলাদেশ ফুটবল দল | ছবি: সংগৃহীত
0

ঈদের আমেজের মধ্যেই বাংলাদেশের ফুটবলে এখন ব্যস্ততার ছড়াছড়ি। জাতীয় দল অবস্থান করছে ভিয়েতনামের হ্যানয়ে, আর অনূর্ধ্ব-২০ দল মালদ্বীপের মালেতে এবং নারী দল থাইল্যান্ডের ব্যাংককে; সবাই অনুশীলনে ঘাম ঝরাচ্ছে।

ঈদের ছুটিতেও থেমে নেই বাংলাদেশের ফুটবল। জাতীয় দলের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা জানিয়েছেন, ভ্রমণের ক্লান্তি কাটিয়ে খেলোয়াড়রা দ্রুত ছন্দে ফিরেছে এবং স্বল্প সময়ের অনুশীলন নিয়েও সন্তুষ্ট তারা।

মিডফিল্ডার সোহেল রানা বলছেন, ভিয়েতনাম ম্যাচকে সামনে রেখে রিকভারি ও পরিকল্পনা দুটোই হয়েছে ভালোভাবে।

আরও পড়ুন:

মালদ্বীপে অনুশীলন ভেন্যু নিয়ে কিছুটা অসন্তোষ থাকলেও, ম্যানেজার সামিদ কাশেম জানিয়েছেন, খেলোয়াড়রা নিজেদের সর্বোচ্চটা দিতে প্রস্তুত।

অন্যদিকে ব্যাংককে গরম উপেক্ষা করে প্রস্তুতি নিচ্ছে নারী অনূর্ধ্ব-২০ দল। ডিফেন্ডার সুরমা জান্নাত বলছেন, ঈদে পরিবারকে মিস করলেও লক্ষ্য একটাই পরবর্তী রাউন্ডে যাওয়া।

জেআর