Recent event

ইন্টার মিলানকে হারিয়ে ইতিহাস গড়লো বোদো/গ্লিমট

জয় উদযাপন করছে খেলোয়াড়রা
জয় উদযাপন করছে খেলোয়াড়রা | ছবি: সংগৃহীত
0

চ্যাম্পিয়ন্স লিগে ইতিহাস গড়লো নরওয়ের ক্লাব বোদো/গ্লিমট। নরওয়ের প্রথম ক্লাব হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে নকআউট পর্বের দুই লেগেই জয় পেয়েছে তারা। ইতালির সান সিরো স্টেডিয়ামে ইউরোপিয়ান জায়ান্ট ইন্টার মিলানকে ২-১ গোলে হারিয়ে নিজেদের দেশের ইতিহাসে সর্বোচ্চ সাফল্য নিশ্চিত করেছে দলটি।

আগের লেগে নিজেদের মাঠে ইন্টার মিলানকে ৩-১ গোলে হারিয়েছিল তারা। এবার জয় পেয়েছে প্রতিপক্ষের মাঠে। দুই লেগ মিলিয়ে ৫-২ গোলের অ্যাগ্রিগেটে রাউন্ড অব সিক্সটিনে যাচ্ছে নরওয়ের ক্লাবটি। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে থাকছে ইংল্যান্ডের ম্যানচেস্টার সিটি কিংবা পর্তুগালের স্পোর্তিং সিপি।

আরও পড়ুন:

এ ম্যাচে জয় দিয়ে ৫৫ বছর পর ইউরোপের শীর্ষ ৫ লিগের বাইরের কোনো দল হিসেবে টানা চার ম্যাচেই শীর্ষ ৫ লিগের দলকে হারিয়েছে বোদো।

একই নরওয়েজিয়ান কোনো ফুটবলার হিসেবে নিজ দেশের ক্লাবের জার্সিতে সর্বোচ্চ ৬ গোলের রেকর্ড করেছেন ফরোয়ার্ড ইয়ান্স পিটার হগ।

এফএস