Recent event

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ: বর্ণবাদ ইস্যুতে ম্লান রিয়ালের জয়

বেনফিকাকে ১-০ গোলে হারিয়েছে রিয়াল
বেনফিকাকে ১-০ গোলে হারিয়েছে রিয়াল | ছবি: সংগৃহীত
0

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফের প্রথম লেগে বেনফিকাকে ১-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। তবে বর্ণবাদের প্রতিবাদে বিবর্ণ ছিল রিয়ালের এ জয়ের রাত। এদিন দর্শকদের দুয়ো আর এমন ঘটনায় রিয়াল মাদ্রিদের প্রতিবাদে, ম্যাচ বন্ধ ছিল প্রায় ১০ মিনিট। পরে খেলা শুরু হলেও ম্যাচের ফলাফল আর পরিবর্তন করেত পারেনি প্রতিপক্ষ বেনফিকা।

সপ্তাহ তিনেক আগে একই মাঠে একই প্রতিপক্ষের বিপক্ষে খেলেছিল রিয়াল মাদ্রিদ। শুধু ফলাফলটাই ছিল ভিন্ন। বেনফিকার কাছে হেরে কপাল পুড়েছে লস ব্ল্যাঙ্কোসদের। সরাসরি চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় জায়গা হয়নি রিয়াল মাদ্রিদের। খেলতে হচ্ছে প্লে-অফ। তবে নকআউট পর্বে সেই একই ভুল আর করেনি লস ব্ল্যাঙ্কোসরা।

এবার প্লে-অফের প্রথম লেগে শুরুতে গোলের দেখা না পেলেও দ্বিতীয়ার্ধে ভিনিসিয়ুস জুনিয়রের দুর্দান্ত এক গোলে বেনফিকাকে ১-০ গোলে হারিয়েছে আলভারো আরবেলোয়ার দল। তাতে রাউন্ড অব সিক্সটিনে উঠতে এক ধাপ এগিয়ে গেলো রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়নস লিগে ভিনির ৩১তম গোল। এ গোলে কাকার ৩০ গোলকে ছাড়িয়ে চ্যাম্পিয়নস লিগে ব্রাজিলিয়ানদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ গোলের মালিক হয়েছেনে এ তরুণ ফুটবলার। ৪৩ গোল নিয়ে তার সামনে এখন আছেন নেইমার জুনিয়র।

আরও পড়ুন:

রিয়াল মাদ্রিদের এমন জয়ের রাতে মাঠ ছাড়ার আগে হয়েছে তিক্ত অভিজ্ঞতা। দ্য লুজ স্টেডিয়ামে ম্যাচ ছাপিয়ে এদিন আলোচনায় বর্ণবাদ সংক্রান্ত উত্তেজনা। স্বাগতিক দর্শকদের ইঙ্গিত করে গোল উদযাপন করলে হলুদ কার্ড দেখেন ব্রাজিলিয়ান এ ফরোয়ার্ড। এক পর্যায়ে দর্শকদের উত্তেজনা আর রিয়ালের প্রতিবাদে খেলা বন্ধ থাকে কয়েক মিনিটের মতো।

খেলা শুরুর পর ৮৫ মিনিটে আচরণ ভঙ্গের কারণে স্বাগতিক দলের কোচ হোসে মরিনহো দেখেন লাল কার্ড। এতসব ঘটনার পরও ম্যাচের শেষ কয়েক মিনিটে বেনফিকা গোল শোধের চেষ্টায় আক্রমণের ধার বাড়ালেও ম্যাচের ফলাফল পরিবর্তন হয়নি। রিয়ালও বাড়াতে পারেনি ব্যবধান। বুধবার সান্তিয়াগো বার্নাব্যুতে দ্বিতীয় লেগে পর্তুগিজদের স্বাগত জানাবে মাদ্রিদ ক্লাব।

এদিকে রিয়ালের মতো জয় পেয়েছে পিএসজিও। বর্তমান চ্যাম্পিয়নরা মোনাকোকে হারিয়েছে ৩-২ গোলে।

জেআর