Recent event

কলম্বিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে আর্জেন্টিনা

গোলের পর উদযাপনে থিয়াগো আলমাদার
গোলের পর উদযাপনে থিয়াগো আলমাদার | ছবি: সংগৃহীত
0

২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে কলম্বিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে আর্জেন্টিনা। কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের ২৪ মিনিটেই গোল হজম করে বসে আর্জেন্টিনা।

আর্জেন্টিনার ঘরের মাঠ বুয়েনস এইরেসে এদিন ম্যাচের ২৪ মিনিটে পালটা আক্রমণ থেকে লুইস দিয়াজের দারুণ এক গোলে লিড নেয় কলম্বিয়া। যদিও ৩০ মিনিটের মাথায় প্রতিপক্ষের জালে বল জড়ান এনজো ফার্নান্দেজ।

তবে রেফারি অফসাইডের পতাকা দেখালে বাতিল হয় আর্জেন্টাইনদের গোল উৎসব। আক্রমণ-পাল্টা আক্রমণে ১-০ তে পিছিয়ে থেকেই বিরতিতে যায় মেসিরা।

প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে থাকা আর্জেন্টিনাকে পেয়ে বসেছিলো হারের শঙ্কা। দ্বিতীয়ার্ধে একাধিকার চেষ্টা করেও শুরতে গোল করতে ব্যর্থ হয় মেসিরা। ৬৩ মিনিটে দারুণ সুযোগ মিস করেন এনজো ফার্নান্দেজ। উল্টো ৭০ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে।

এরপর মেসিকেও তুলে নেন কোচ। ফলে আরো বিপদ বাড়ে আর্জেন্টিনার। ততবে ৮১ মিনিটে থিয়াগো আলমাদা দারুণ গোলে সমতায় ফেরে লিওনেলে স্কালোনির দল।। আর কোনো গোল না হলে টানা চার ম্যাচ জয়ের পর ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় আজের্ন্টিনাকে।

সেজু