গোল
ফ্রান্স-স্পেন নয়, এবারের বিশ্বকাপে সর্বোচ্চ গোল করেছে কোন দল?

ফ্রান্স-স্পেন নয়, এবারের বিশ্বকাপে সর্বোচ্চ গোল করেছে কোন দল?

ফিফা বিশ্বকাপের ২৩তম আসরে (23rd edition of FIFA World Cup) একের পর এক রোমাঞ্চকর ম্যাচে গোল বন্যার সাক্ষী হচ্ছেন বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবলপ্রেমী। চলতি টুর্নামেন্টে ইতিমধ্যেই মোট ৩টি দুর্দান্ত হ্যাটট্রিকের (Hat-tricks in World Cup) দেখা মিলেছে, যার মধ্যে প্রথম হ্যাটট্রিকটি করেছেন ফুটবলের জাদুকর লিওনেল মেসি। শুধু ব্যক্তিগত পারফরম্যান্সেই নয়, দলীয়ভাবে প্রতিপক্ষের জালে বল পাঠানোর দিক থেকেও লুইস ডি লা ফুয়েন্তের স্পেন কিংবা কিলিয়ান এমবাপের ফ্রান্সকে পেছনে ফেলে তালিকার শীর্ষে অবস্থান করছে একটি দল।

এক সিদ্ধান্তেই বদলে গেল ম্যাচ, কী বলে এপিপি নিয়ম?

এক সিদ্ধান্তেই বদলে গেল ম্যাচ, কী বলে এপিপি নিয়ম?

‘অ্যাটাকিং পজেশন ফেজ’ বা এপিপি নিয়মে বাতিল হয় মিশরের দ্বিতীয় গোল। একটি সিদ্ধান্ত মাত্র একটি সিদ্ধান্ত। আর সেটিই বদলে দেয় পুরো ম্যাচের ভাগ্য। আর্জেন্টিনার জালে দ্বিতীয় বল জড়ানোর পর যখন উৎসবে মেতেছিল সবাই, ঠিক তখনই নীরব নায়ক হয়ে হাজির হয় ভিএআর। কয়েক সেকেন্ডের পুরনো একটি ফাউল খুঁজে বের করে বাতিল করে দেয় গোল। কিন্তু এতক্ষণ পরও কীভাবে এমন সিদ্ধান্ত নেয়া সম্ভব? ফুটবলের কোন নিয়মে ফিরে দেখা হয় আগের সেই মুহূর্ত?

মিশরের গোল বাতিল, আইন কী বলছে? জানুন ফিফার নিয়ম

মিশরের গোল বাতিল, আইন কী বলছে? জানুন ফিফার নিয়ম

বিশ্বকাপের রাউন্ড অব ১৬ (FIFA World Cup 2026 Round of 16)-এর আর্জেন্টিনা বনাম মিশর ম্যাচে সবচেয়ে আলোচিত এবং বিতর্কিত ঘটনা ছিল মিশরের একটি গোল বাতিল হওয়া (Why Egypt's Goal vs Argentina Was Disallowed & VAR Rules)। ম্যাচের দ্বিতীয়ার্ধে মিশর দুর্দান্ত এক আক্রমণ থেকে বল আর্জেন্টিনার জালে পাঠায় এবং ফুটবলাররা গোল উদযাপন শুরু করেন। কিন্তু কিছুক্ষণ পরেই ভিডিও সহকারী রেফারি বা ভিএআর (Video Assistant Referee VAR)-এর সূক্ষ্ম পর্যালোচনার পর মূল রেফারি গোলটি বাতিল করে দেন। এই ঘটনার পর থেকেই বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মনে প্রশ্ন উঠেছে ঠিক কী কারণে গোলটি বাতিল হলো এবং এ বিষয়ে ফিফার অফিসিয়াল নিয়ম (FIFA football rules and regulations) কী বলে?

কখনো আকাশছোঁয়া, কখনো সর্বনিম্ন: কেমন ছিল বিশ্বকাপের গোলের গড়?

কখনো আকাশছোঁয়া, কখনো সর্বনিম্ন: কেমন ছিল বিশ্বকাপের গোলের গড়?

২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বেই বেড়েছে গোলের সংখ্যা যা ছাড়িয়ে গেছে আগের সব আসরকে। প্রতিটি বিশ্বকাপের গোলের গড় কখনো আকাশছোঁয়া, আবার কখনো নেমেছে ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে। ১৯৫৪ বিশ্বকাপে ম্যাচপ্রতি গড় ছিল অবিশ্বাস্য ৫ দশমিক ৩৮ গোল, আর ১৯৯০-এ তা নেমে আসে মাত্র ২ দশমিক ২১-এ। কোন বিশ্বকাপ ছিল সবচেয়ে আক্রমণাত্মক? আর কোন আসরে গোলের জন্য সবচেয়ে বেশি অপেক্ষা করতে হয়েছে সমর্থকদের?

গোলসংখ্যায় এগিয়ে কোন বিশ্বকাপ, এবারের আসরের অবস্থান কোথায়?

গোলসংখ্যায় এগিয়ে কোন বিশ্বকাপ, এবারের আসরের অবস্থান কোথায়?

২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বের গোলের সংখ্যা ছাড়িয়ে গেছে আগের সব আসরকে। কোনো বিশ্বকাপের গোলের গড় আকাশছোঁয়া, আবার হয়তো পরের আসরেই তা নেমে গেছে নিচে— এমনই হয়ে আসছে এ পর্যন্ত। কোন বিশ্বকাপ ছিলো সবচেয়ে আক্রমণাত্মক, আর কোন আসরেই বা গোলের জন্য সবচেয়ে বেশি অপেক্ষা করতে হয়েছে ভক্তদের— ভক্ত-সমর্থদের ক্ষেত্রে এমন অজানা তথ্য জানার আগ্রহ থাকাটা কি খুব বেশি অস্বাভাবিক?

বাম পায়ের জাদুতে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হলেন মেসি

বাম পায়ের জাদুতে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হলেন মেসি

বিশ্বকাপে খেলবেন কি না, সেটা নিয়েই ছিলো শঙ্কা। তবে গুঞ্জন উড়িয়ে লিওনেল মেসি খেলতে নামলেন বিশ্বকাপে। আর প্রথম দিনেই বুঝিয়ে দিলেন, এখনো ফুরিয়ে যায়নি বাম পায়ের জাদু। বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন, টানা সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন। বিশ্বকে যেন আবারও জানান দিলেন তিনিই রেকর্ডের বরপুত্র।

বিশ্বকাপে ড্রয়ের মহড়া চলছেই; ইরান-নিউজিল্যান্ড ম্যাচেও আসলো না ফল

বিশ্বকাপে ড্রয়ের মহড়া চলছেই; ইরান-নিউজিল্যান্ড ম্যাচেও আসলো না ফল

ফিফা বিশ্বকাপের গ্রুপপর্বের ম্যাচগুলোতে যেন চলছে সমতার মহড়া। টানা চারটি ম্যাচে ড্র দেখলো ফুটবল বিশ্ব। এবার গ্রুপ ‘জি’-এর ইরান ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচটিও শেষ হলো ২-২ এর সমতায়।

ফন্তে-মেসি নয় বিশ্বকাপের মঞ্চে সর্বোচ্চ গোলদাতার তালিকায় যারা

ফন্তে-মেসি নয় বিশ্বকাপের মঞ্চে সর্বোচ্চ গোলদাতার তালিকায় যারা

বিশ্বকাপের মাত্র এক আসরেই ১৩ গোল! অবিশ্বাস্য এ রেকর্ড গড়েছিলেন ফরাসী কিংবদন্তি জাঁ ফন্তে। বিশ্বকাপের মঞ্চে সমানসংখ্যক গোল করতে সর্বকালের অন্যতম সেরা মেসিকে খেলতে হয়েছে ৫টি বিশ্বকাপ! তবে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এই দুজনের কেউই নয়। কারা আছেন শীর্ষ পাঁচে? এবারের আসর তালিকায় কোনো পরিবর্তন আনতে পারবে কি না?

আল নাসরের জয়ে ইতিহাস গড়লেন রোনালদো

আল নাসরের জয়ে ইতিহাস গড়লেন রোনালদো

সৌদি প্রো লিগে আল তাউওনের মাঠে স্বাগতিকদের বিপক্ষে ৫–০ গোলে জিতেছে আল নাসর। খেলার শুরুতেই মাত্র সাত মিনিটে গোল করে আল নাসরকে এগিয়ে দেন পর্তুগিজ অ্যাটাকিং মিডফিল্ডার জোয়াও ফেলিক্স। পেনাল্টি থেকে গোল পেয়েছেন রোনালদোও।

কারাবাও কাপে ম্যানচেস্টার ইউনাইটেডের হার

কারাবাও কাপে ম্যানচেস্টার ইউনাইটেডের হার

কারাবাও কাপে ম্যানচেস্টার ইউনাইটেড হারলো চতুর্থ স্তরের দল গ্রিমসবি টাউনের কাছে। টাইব্রেকারে ১২-১১ ব্যবধানে পরাজিত হয় রুবেন আমোরিমের দল।

লা লিগা: জিরোনাকে ৩-১ গোলে হারিয়েছে ভায়োকানো

লা লিগা: জিরোনাকে ৩-১ গোলে হারিয়েছে ভায়োকানো

জিরোনা ও রায়ো ভায়োকানোর ম্যাচ দিয়ে শুরু হয়েছে লা লিগার নতুন মৌসুম। ম্যাচে জিরোনাকে ৩-১ গোলে হারিয়ে শুভসূচনা করেছে ভায়োকানো। ম্যাচের ১৮ মিনিটে জর্জ ডি ফ্রুটোসের গোলে ১-০ তে লিড নেয় ভায়োকানো।

ক্লাব তুলুজের বিপক্ষে ২-১ গোলে আল নাসরের জয়

ক্লাব তুলুজের বিপক্ষে ২-১ গোলে আল নাসরের জয়

প্রাক-মৌসুম প্রস্তুতিতে ক্লাব তুলুজের বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাসর। ম্যাচের ৩৩ মিনিটে ডান প্রান্ত থেকে সতীর্থের লম্বা ক্রস পেয়ে বক্সের ভেতর থেকে ওয়ান টাচে রোনালদোর দর্শনীয় গোল। বিরতির পর মোহাম্মদ মারানের গোলে জয় তোলে আল নাসর।