Recent event

বর্তমান প্রজন্মের অন্যতম সেরা ফুটবলার হ্যারি কেইন

ফুটবলার হ্যারি কেইন
ফুটবলার হ্যারি কেইন | ছবি: সংগৃহীত
0

বর্তমান প্রজন্মের অন্যতম সেরা ফুটবলার হ্যারি কেইন। যদিও ক্লাব থেকে জাতীয় দল, একটি শিরোপার জন্য হাপিত্যেশ করতে হয়েছে ইংলিশ ফুটবলারকে।

গেল বছর শিরোপার আশায় বায়ার্ন মিউনিখে নাম লেখালেও বায়ার লেভারকুসেনের স্বপ্নযাত্রায় ট্রফি ছোঁয়া হয়নি কেইনের। দুঃস্বপ্নের প্রহর কাটিয়ে লিগ শিরোপা জয়ের একেবারেই কাছাকাছি প্রজন্মের অন্যতম সেরা এই স্ট্রাইকার।

আগামী রোববারের ম্যাচে ন্যূনতম ড্র করলেই শিরোপা যেতে পারে বাভারিয়ান শিবিরে। যদিও মৌসুমে ৫ কার্ড দেখায় জার্মান নিয়ম অনুযায়ী ১ ম্যাচের নিষেধাজ্ঞায় পড়তে হচ্ছে তাকে।

চলতি মৌসুমে কেইন শিরোপার স্বাদ পাচ্ছেন তা নিশ্চিতই, হতে পারে সেটি পরের ম্যাচেই।

কিন্তু আরাধ্য শিরোপা নিশ্চিতের সেই ম্যাচেই কেইনের অনুপস্থিতিই আলোচনার নতুন খোরাক জুগিয়েছে ফুটবল দুনিয়ায়।

সেজু