ওপেনারদের দাপটের পরও টাইগাররা থামলো ৩৪৬ রানে

মাঠে বাংলাদেশি দুই ওপেনার তানজিদ ও সাদমান
মাঠে বাংলাদেশি দুই ওপেনার তানজিদ ও সাদমান | ছবি: ইএসপিএন ক্রিকইনফো
0

আফগানিস্তানের বিপক্ষে আবুধাবিতে একমাত্র টেস্টের দ্বিতীয় দিনে ৩৪৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। প্রথম দিনের শুরুতেই দুই ওপেনার তানজিদ হাসান ও সাদমান ইসলাম দাপটের পর প্রথম ইনিংসের সংগ্রহ আরও বড় হতে পারতো। তবে আফগান বোলারদের চাপে পরের ব্যাটাররা নিজেদের সেভাবে মেলে ধরতে না পারায় সেটা সম্ভব হয়নি।

এ দিন ২ উইকেট হাতে নিয়ে ৩১৭ রান নিয়ে ব্যাট করতে নেমেছিলেন নাঈম হাসান ও তাইজুল ইসলাম। শুরু থেকেই ধৈর্য্য ধরে খেলে রানের চাকা ঘোরানোর চেষ্টা করলেও তা খুব বেশি দূর এগিয়ে নিতে পারেননি তারা।

এর আগে, প্রথম দিন টস জিতে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে ১২৪ রান যোগ করেন তানজিদ তামিম ও সাদমান ইসলাম। ফিফটি পেলেও সেটিকে সেঞ্চুরিতে রুপ দিতে পারেননি দুই ওপেনারের কেউই।

মাত্র ৭১ বলে ৮৩ রানের বিধ্বংসী ইনিংস খেলে বিদায় নেন তামিম। আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের হয়ে দ্রুততম ফিফটির পাশাপাশি এক ইনিংসে সবচেয়ে বেশি ছয় আর ওপেনারদের মধ্যে সর্বোচ্চ স্কোরের রেকর্ড গড়েই সাজঘরে ফেরেন তিনি।

আরও পড়ুন:

এদিকে ব্যক্তিগত ৬৭ রানে ফেরেন সাদমান। এরপরই বদলে যায় ম্যাচের চিত্র। মিডল অর্ডারের ব্যর্থতায় অল্পেই গুটিয়ে যাওয়ার শঙ্কা থাকলেও লিটন দাসের অর্ধ্বশতকে ফের ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। এরপর হাসান মাহমুদও ফিরে গেলে চোখ জেগেছিলো প্রথম দিনেই ইনিংসে গুটিয়ে যাওয়ার শঙ্কা।

তবে দিনের শেষ পর্যন্ত টিকে থাকেন নাইম হাসান ও তাইজুল ইসলাম। তাদের যথাক্রমে ১১ ও ৪ রানের দুই অপরাজিত ইনিংসের সুবাদে ৮ উইকেটে ৩১৭ রান নিয়ে দিন শেষ করে বাংলাদেশ।

উল্লেখ্য, এই ম্যাচ দিয়েই নিজেদের ২৬ বছরের ইতিহাসে প্রথমবার নিরপেক্ষ ভেন্যুতে টেস্ট খেলছে টাইগাররা।

এসএইচ