
সেঞ্চুরির পরও আত্মতুষ্ট নন সাদমান, লক্ষ্য আরও বড় ইনিংস
টেস্ট ক্রিকেটে ওপেনিং জুটির দীর্ঘদিনের খরা কাটিয়ে মিরপুরে সেঞ্চুরি তুলে নিয়েছেন সাদমান ইসলাম। তবে সেঞ্চুরি করার স্বস্তির পাশাপাশি দলের ব্যাটিং ব্যর্থতা ও নিজেদের ভুলগুলো অকপটেই স্বীকার করে নিয়েছেন এই ওপেনার। ভবিষ্যতে এই শতকগুলোকে আরও বড় করার প্রতিশ্রুতি সাদমানের।

১৭ ঘণ্টার অপেক্ষার পর সাদমানের সেঞ্চুরি
প্রায় ১৭ ঘণ্টার অপেক্ষার পর দ্বিতীয় দিনের দ্বিতীয় বলেই কাঙ্ক্ষিত সেঞ্চুরি তুলে নিলেন সাদমান ইসলাম। ২২১ বলে পূর্ণ করলেন টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি। ৯৯ রানে দিন শেষ করে পরদিন সেঞ্চুরি করার কীর্তি গড়া দ্বিতীয় ব্যাটসম্যান হলেন সাদমান।

মিরপুরে বিনামূল্যে টেস্ট দেখার সুযোগ; গ্যালারিতে দর্শকের ভিড়
বিনামূল্যে মিরপুর টেস্ট দেখার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত সমর্থকরা। টেস্টে দর্শক আগ্রহ বাড়াতে বিসিবির এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সবাই। স্টেডিয়ামের সুযোগ সুবিধা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও ভবিষ্যতে এই ব্যবস্থা অব্যাহত রাখার আহ্বান ছিল টাইগার ভক্তদের কণ্ঠে।

ওপেনারদের দাপটের পরও টাইগাররা থামলো ৩৪৬ রানে
আফগানিস্তানের বিপক্ষে আবুধাবিতে একমাত্র টেস্টের দ্বিতীয় দিনে ৩৪৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। প্রথম দিনের শুরুতেই দুই ওপেনার তানজিদ হাসান ও সাদমান ইসলাম দাপটের পর প্রথম ইনিংসের সংগ্রহ আরও বড় হতে পারতো। তবে আফগান বোলারদের চাপে পরের ব্যাটাররা নিজেদের সেভাবে মেলে ধরতে না পারায় সেটা সম্ভব হয়নি।

তিন ব্যাটারের ফিফটি, প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ৩১৭ রান
দারুণ সূচনার পর মিডল অর্ডারের ব্যর্থতায় আফগানিস্তানের বিপক্ষে প্রথম দিনে ৮ উইকেট হারিয়ে ৩১৭ রান তুলেছে বাংলাদেশ। ফিফটির মাইলফলক পেরিয়েছেন তানজিদ তামিম, সাদমান ইসলাম ও লিটন দাস। উইকেটে থিতু হলেও তিন অঙ্কের দেখা পাননি কেউই।

আবুধাবিতে শুরুতেই তানজিদ ও সাদমানের অর্ধশতক
বাংলাদেশ-আফগানিস্তান টেস্ট
আবুধাবিতে রেকর্ডের দিন পার করেছেন দুই টাইগার ওপেনার তানজিদ তামিম এবং সাদমান ইসলাম। দু’জনেই ফিফটি পেলেও পৌঁছাতে পারেননি তিন অঙ্কের ম্যাজিক ফিগারে। অবশ্য তারপরেও দু’জনের সঙ্গী হয়েছে একাধিক রেকর্ড।