জাতিসংঘের পারমাণবিক পরিদর্শকদের প্রবেশের অনুমতি দেবে ইরান: পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান | ছবি: সংগৃহীত
0

জাতিসংঘের পারমাণবিক পরিদর্শকদের দেশে প্রবেশের অনুমতি দেয়া হবে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

সাক্ষাৎকারে পেজেশকিয়ানের কাছে জানতে চাওয়া হয়েছিল যে তার দেশ পরিদর্শকদের প্রবেশের অনুমতি দেবে কি না। জবাবে তিনি বলেন, ‘এটি একেবারেই সঠিক।’

জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শকদের ওপর আগে দেয়া বিধিনিষেধ এবং এখন তারা প্রবেশের অনুমতি পাবেন কি না—এমন প্রশ্নের জবাবেও তিনি আগের বক্তব্যের পুনরাবৃত্তি করেন।

ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, ‘তারা যদি এসে পরিদর্শন করতে চান, তবে আলোচনার মাধ্যমে সুনির্দিষ্ট এ বিষয়ে আমরা সমঝোতা ও চুক্তিতে পৌঁছাতে পারি।’

এএম