গত শনিবার (১৯ সেপ্টেম্বর) অনুশীলন সেশনে বোলিং করার সময় ইনজুরিতে পড়েন সাইফউদ্দিন। এরপর এমআরআই করানো হলে, তার ইনজুরি ধরা পড়ে।
বায়েজিদুল জানান, এই ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে তিন সপ্তাহ সময় লাগবে সাইফউদ্দিনের।
বায়েজিদুল বলেন, ‘দুই দিন আগে অনুশীলন সেশনে বোলিং করার সময় ডান হ্যামস্ট্রিংয়ে ব্যথার কথা জানান সাইফউদ্দিন। শারীরিক পরীক্ষা এবং এমআরআই করার পর তার ইনজুরি নিশ্চিত হয়।’
তিনি বলেন, ‘সুস্থ হতে সাইফউদ্দিনের প্রায় তিন সপ্তাহের পুনর্বাসন প্রয়োজন হবে।’
এশিয়ান গেমসে সাইফউদ্দিনের অনুপস্থিতির বিষয়টি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়শনকে (বিওএ) জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
গেমস কর্তৃপক্ষের অনুমোদনের পর সাইফউদ্দিনের বদলি খেলোয়াড়ের নাম ঘোষণা করবে বিসিবি।





