ইংল্যান্ডের বিপক্ষে শেষ টেস্টে পাকিস্তান দলে ৫ নতুন মুখ

পাকিস্তান টেস্ট দল
পাকিস্তান টেস্ট দল | ছবি: সংগৃহীত
0

ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টের আগে বড়সড় চমক পাকিস্তান ক্রিকেট দলের। প্রথম দুই ম্যাচ হেরে গিয়ে এরমধ্যেই সিরিজ হাতছাড়া করেছে তারা। তাই এজবাস্টনে শেষ টেস্টের জন্য দলে ডাকা হয়েছে একঝাঁক নতুন মুখকে-যার মধ্যে পাঁচজনই অনভিজ্ঞ ও আন্তর্জাতিক টেস্ট অভিষেক না হওয়া ক্রিকেটার।

এই তালিকায় রয়েছেন বাঁহাতি অলরাউন্ডার আরাফাত মিনহাজ, যিনি এরমধ্যেই ওয়ানডে ও টি-টোয়েন্টিতে নজর কেড়েছেন। আছেন উইকেটকিপার-ব্যাটার সাদ বেগ, বোলিং লাইনআপে রাখা হয়েছে তিনজন পেসারকে।

বাঁহাতি পেসার মোহাম্মদ ইমরান জুনিয়র এবং তরুণ ডানহাতি পেসার রেজাউল্লাহ, যিনি বলের পাশাপাশি ব্যাট হাতেও একটি প্রথম শ্রেণির সেঞ্চুরি করেছেন।

আর অভিজ্ঞতার দিক থেকে যোগ করা হয়েছে ৩৩ বছর বয়সী পেসার মোহাম্মদ ইমরান রানধাওয়াকে, যার দীর্ঘ ১০ বছরের ঘরোয়া ক্রিকেট অভিজ্ঞতা এবং প্রথম শ্রেণির ক্রিকেটে ১১০টি উইকেট রয়েছে।

ধারাবাহিকভাকে পরাজয়ের ধাক্কা সামলাতে পিসিবির এই তরুণ ও অভিজ্ঞদের মিশ্রণ শেষ টেস্টে কেমন প্রভাব ফেলে, সেটাই এখন দেখার বিষয়।

এসএস