৩৩ বছর বয়সী এই অফস্পিন অলরাউন্ডার দীর্ঘদিন ধরেই ধারাবাহিক পারফর্ম করে আসছেন ভারতের ঘরোয়া ক্রিকেটে। মধ্যপ্রদেশের এ ক্রিকেটার মূলত জায়গা পেয়েছেন ওয়াশিংটন সুন্দরের পরিবর্তে।
আরও পড়ুন:
মধ্যপ্রদেশ ও ভারত ‘এ’ দলে পারফর্ম করে জায়গা করে নিয়েছেন জাতীয় দলে। সেইসঙ্গে কন্ডিশন বিবেচনায় স্কোয়াডে জায়গা ফিরে পেয়েছেন রবীন্দ্র জাদেজা।
তবে দলে থাকা জাসপ্রিত বুমরাহ এবং সাই সুদর্শনের খেলা এখনও অনিশ্চিত। স্কোয়াডে থাকলেও তাদের দিতে হবে ফিটনেস টেস্ট। নিজেদের ফিট প্রমাণ করতে পারলেই কেবল ভারতের সাদা পোশাকে মাঠে নামতে পারবেন দু’জন।




