ফ্রান্স ফুটবল দলের প্রধান কোচের দায়িত্বে জিদান

জিনেদিন জিদান
জিনেদিন জিদান | ছবি: সংগৃহীত
0

ফ্রান্স জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পেয়েছেন দেশটির কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদান।

২০২৬ বিশ্বকাপে সেমিফাইনাল থেকে বিদায় নেয়ার পর ১৪ বছরের অধ্যায় শেষ করেন দিদিয়ের দেশম। তার উত্তরসূরি হিসেবে দায়িত্ব নিচ্ছেন ১৯৯৮ বিশ্বকাপজয়ী এই ফরাসি কিংবদন্তি।

আরও পড়ুন:

২০২১ সালে রিয়াল মাদ্রিদের কোচের পদ ছাড়ার পর এবারই প্রথম কোচিংয়ের দায়িত্বে ফিরছেন জিদান। ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ফ্রান্সের দায়িত্বে থাকবেন তিনি।

দায়িত্ব পেয়ে জিদান বলেছেন, ফ্রান্স জাতীয় দলের কোচ হওয়া তার জন্য গর্বের। ফ্রান্স দল নিয়ে বেশ উচ্ছ্বসিত তিনি।

এসএইচ