উইমেনস টি-টোয়েন্টি বিশ্বকাপ: আট বছর পর ফাইনালে ইংল্যান্ড

ইংল্যান্ডের দুই ব্যাটসম্যান
ইংল্যান্ডের দুই ব্যাটসম্যান | ছবি: সংগৃহীত
0

উইমেনস টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৪০ রানে হারিয়ে আট বছর পর ফাইনালে ইংল্যান্ড।

শুরুতেই তিন উইকেট হারিয়ে চাপে পড়লেও ন্যাট সিভার-ব্রান্টের ৭৫ ও হিদার নাইটের ৫৮ রানে ঘুরে দাঁড়ায় ইংলিশরা। চতুর্থ উইকেটে তাদের ১৩৩ রানের জুটি বিশ্বকাপের নকআউটে নতুন রেকর্ড। নির্ধারিত ২০ ওভারে ইংল্যান্ড তোলে ১৬৯ রান। জবাবে দক্ষিণ আফ্রিকা থেমে যায় ১২৯ রানেই।

ট্যাজমিন ব্রিটস ফিফটি করলেও অন্যরা ব্যর্থ হন। ইংল্যান্ডের হয়ে লরেন বেল ও চার্লি ডিন নেন দুটি করে উইকেট। আগামী রোববার লর্ডসে ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ইংল্যান্ড।

ইএ