বিশ্বকাপ শিরোপা এনে দিলেও ফর্মহীনতার কারণে ভারতের জাতীয় দল থেকে বাদ পড়েছেন সুরিয়াকুমার ইয়াদাভ। নতুন অধিনায়ক হিসেবে জাতীয় দলে এসেছেন শ্রেয়াশ আইয়ার। দলে আছেন ১৫ বছরের বিষ্ময়বালক বৈভব সুরিয়াভানশি। ভারত জাতীয় দলের হয়ে অভিষেকের একেবারেই দ্বারপ্রান্তে আছেন এই কিশোর।
হার্শিত রানা, প্রাসিধ কৃষ্ণা কিংবা প্রিন্স ইয়াদাভদের নিয়ে নতুন এক টি-টোয়েন্টি দল হাজির করেছে বর্তমান টি-টোয়েন্টি চ্যাম্পিয়নরা। একই পরিস্থিতি আয়ারল্যান্ডেরও। নতুন অধিনায়ক লকরান টাকারের নেতৃত্বে ভারতের বিপক্ষে খেলতে নামবে আইরিশরা।





