আসিয়ান কাপে বাংলাদেশ আন্ডারডগ হিসেবে অংশ নেবে: কোচ ডুলি

কোচ ডুলি
কোচ ডুলি | ছবি: এখন টিভি
0

ফিফা আসিয়ান কাপে বাংলাদেশ আন্ডারডগ হিসেবেই অংশ নেবে বলে মন্তব্য করেছেন জাতীয় দলের হেড কোচ থমাস ডুলি। ফিফার এই আসরে দক্ষ স্ট্রাইকার না থাকায় চিন্তিত যুক্তরাষ্ট্রের এই কোচ। বিদেশি ফারহান আলী ওয়াহিদকে জাতীয় দলে যাচাই করতে চাইলেও ভাবনায় আবহাওয়ার চ্যালেঞ্জ।

নামের ভারে কিংবা প্রবাসী ফুটবলারদের উপস্থিতিতে দল যতটাই শক্ত হোক, আসিয়ান কাপে বাংলাদেশ দলটা আন্ডারডগ। প্রতিপক্ষ সমীহ করেই হোক বা নিজের দলের ঘাটতি বিবেচনা. ফিফার বড় আসরের আগে বাংলাদেশ কোচ থমাস ডুলি চোখ রাখছেন বাস্তবতায়।

দলে প্রতিভার অভাব নেই। জায়ান, সুকি ইতেফোসা কিংবা সাইফদের মতো নতুন নতুন অস্ত্র যুক্ত হচ্ছে ডুলির স্কোয়াডে। তবে সবচেয়ে বড় কথা, গোলের খেলা ফুটবলের জন্য ডুলির দলে নেই মানসম্মত স্ট্রাইকার। দায়টা দেশি ক্লাব সংস্কৃতির ওপর চাপাতে সময় নেননি। বিশ্বনাথ ঘোষকে ইনজুরির কারণে হারিয়ে ফেলায় আক্ষেপটা বেড়েছে। বিশ্ব যে ছিলেন কোচ থমাস ডুলির আরেক বিকল্প।

আরও পড়ুন:

গোলখরা কাটাতে তবে কি সমাধান ফারহান আলী ওয়াহিদ? কোচ ডুলি দলে নেয়ার আগে যাচাই করতে চান এই স্ট্রাইকারকে। ফারহানের জন্য বড় চ্যালেঞ্জ হবে আবহাওয়া। দলের আরেক প্রবাসী ফুটবলার জায়ান আহমেদও স্কোয়াডে এসেই জানালেন একই চ্যালেঞ্জের কথা।

ভাদ্র মাসের গরমে বাংলাদেশ দলে আপাতত দরকার ইনজুরি মুক্ত থাকা। তপু বর্মন, জামাল ভূইয়ার হালকা চোটের কথাও জানালেন কোচ। মার্কিন এই কোচ নিশ্চিতভাবেই চাইবেন না বিশ্বনাথের মতো আরও কাউকে হারাতে।

এফএস