চালকের আসনে থেকেই চতুর্থ দিন শুরু করছে বাংলাদেশ

বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজ

মাঠে বাংলাদেশ দল
মাঠে বাংলাদেশ দল | ছবি: ইএসপিএন ক্রিকইনফো
0

সিলেট টেস্টে তৃতীয় দিন শেষে আজ (মঙ্গলবার, ১৯ মে) চালকের আসনে থেকেই মাঠে নামছে বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৩৯০ রান করলে ভালো পুঁজি পায় টাইগাররা। ৪৩৭ রানের লক্ষ্যে চতুর্থ দিনে ব্যাট করতে নামবে পাকিস্তান।

পাকিস্তানের বিপক্ষে ঢাকা টেস্টে ঐতিহাসিক জয়ের পর সিলেট টেস্টেও ধারাবাহিক বাংলাদেশের ব্যাটিং-বোলিং ইউনিট।

৭ উইকেট হাতে রেখে ১৫৬ রানের লিড নিয়ে তৃতীয় দিন শুরু করে টাইগাররা। তৃতীয় দিনের শুরুটা অবশ্য ভালো হয়নি বাংলাদেশের। প্রথম সেশনের চতুর্থ ওভারেই খুররম শাহজাদের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন ক্যাপ্টেন শান্ত। ৪৬ রানে শান্ত করেন ১৫ রান। এরপর ক্রিজে আসেন লিটন দাস। প্রথম সেশন দেখে শুনে শেষ করেন মুশফিক ও লিটন।

দ্বিতীয় সেশনের শুরুটেই শাহজাদের বলে বাউন্ডারি দিয়ে নিজের ২০তম ফিফটি তুলে নেন লিটন। অন্যদিকে ফিফটির দেখা পান মুশফিকও। দুজনেরই তখন ইনিংস বড় করাই মূল লক্ষ্য। তবে প্রথম ইনিংসের মতো এবার আর শতকের দেখা পেলেন না লিটন। হাসান আলীর বলে ক্যাচ দিয়ে ৯২ বলে ৬৯ রান করে আউট হন তিনি।

আরও পড়ুন:

নতুন ব্যাটার মেহেদী মিরাজ জুটি গড়ার চেষ্টা করলেও এ যাত্রায় ব্যর্থ হন। ১৯ রান করে শাহজাদের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন মিরাজ। অন্যদিকে তাইজুলকে সঙ্গে নিয়ে ক্যারিয়ারের ১৪তম সেঞ্চুরির দেখা পান মুশফিক। একইসঙ্গে, তিন ফরম্যাট মিলিয়ে ১৬ হাজার রানের মাইলফলর্কও স্পর্শ করেন মিস্টার ডিপেন্ডেবল। অন্যদিকে, ৭৭ রানের জুটি শেষে ক্যাচ দিয়ে ২২ রানে ফেরেন তাইজুল।

এরপর ৩৬৪ রানের মাথায় তাসকিন আউট হলে শরিফুল আসেন ক্রিজে। ১৫ বলে ১২ রান করে ফেরেন তিনিও। নাহিদ রানাকে সঙ্গে নিয়ে বেশি দূর যেতে পারেননি মুশি। শেষ ব্যাটার হিসেবে আউট হন মুশফিকুর। প্যাভিলিয়নে ফেরার আগে মুশি খেলেছেন ১৩৭ রানের এক ঝলমলে ইনিংস।

৪৩৭ রানের লক্ষ্য নিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামলেও দিনশেষে মাত্র ২ ওভার খেলার সুযোগ পায় পাকিস্তান। যেখানে কোন রানই যোগ করতে পারেননি পাক ব্যাটাররা। আলোক স্বল্পতার কারণে নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগেই শেষ হয় তৃতীয় দিনের খেলা।

এসএইচ