এবারের আসরে করাচি কিংসের হয়ে খেলেছেন সাবেক এ অস্ট্রেলিয়ান ওপেনার। তবে প্লে অফের আগেই বাদ পরে তার দল করাচি। আসর শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত থেকে শুরু করে দলের সদস্যদের উদ্দেশ্যে পোস্ট করেন ওয়ার্নার।
সেখানে সবাইকে ধন্যবাদ জানান ও আগামী আসরে পুনরায় পিএসএলে যোগ দেয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
আরও পড়ুন:
ওয়ার্নের করা পোস্টে এক ভক্ত মন্তব্য করেন যে তার এখন আইপিএলে ফিরে যাওয়া উচিৎ। যার উত্তরে এ অজি জানান, আপাতত আইপিল খেলা নিয়ে কোনো ধরনের চিন্তা-ভাবনা করছেন না তিনি। ওয়ার্নারের এমন উত্তর মুহূর্তেই ছড়িয়ে পড়ে ক্রিকেট বিশ্বে।





