মিরপুরে রুবেলের অশ্রুসিক্ত বিদায়; কোচ সারোয়ার ইমরানকে স্মরণ

সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন রুবেল হোসেন
সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন রুবেল হোসেন | ছবি: এখন টিভি
0

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আবেগঘন পরিবেশে বিদায় নিলেন জাতীয় দলের সাবেক পেসার রুবেল হোসেন। সামাজিক যোগাযোগমাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেয়ার পর তাকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

হোম অব ক্রিকেটে শেষবারের মতো হাজির হন রুবেল হোসেন। তবে এবার আর জাতীয় দলের জার্সিতে নয়, ছোট ছেলেকে সঙ্গে নিয়ে ধীর পায়ে মাঠে প্রবেশ করেন তিনি। বিদায়ী বক্তব্য দিতে গিয়ে বারবার আবেগাপ্লুত হয়ে পড়েন এই ডানহাতি পেসার। চোখের জল আড়াল করতে সানগ্লাস পরলেও, আবেগ ছুঁয়ে যায় উপস্থিত সবাইকে।

অনুষ্ঠানে বিসিবির পক্ষ থেকে রুবেলের হাতে তুলে দেয়া হয় তিন ফরম্যাটের জার্সি ও সম্মাননা স্মারক। এসময় উপস্থিত ছিলেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরীসহ জাতীয় দলের বর্তমান ক্রিকেটাররা।

আরও পড়ুন:

বিদায়ী বক্তব্যে রুবেল বলেন, ‘জাতীয় দলে সুযোগ পাওয়ার দিনটি ছিল জীবনের অন্যতম বিশেষ মুহূর্ত। দীর্ঘ ১২-১৩ বছর দেশের হয়ে খেলতে পারায় গর্বিত আমি।’

তিনি বলেন, ‘বাংলাদেশ দলে সুযোগ পাওয়ার দিনটা ছিল অন্যরকম। আজকে যেভাবে আমাকে সম্মানিত করা হলো, এটাও আমার জন্য বিশেষ একটি দিন।’

২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর তিন ফরম্যাট মিলিয়ে ১৫৯ ম্যাচে ১৯৩ উইকেট শিকার করেন রুবেল। ২০১৫ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে তার দুর্দান্ত বোলিং এখনো বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম স্মরণীয় অধ্যায়।

সেই ম্যাচের স্মৃতি উল্লেখ করে রুবেল বলেন, ‘ওই দিনটা আমার জন্য অনেক স্মরণীয়। আমার জীবনের সেরা দিনগুলোর একটি।’

নিজের ক্রিকেটীয় উত্থানের পেছনে কোচ সারোয়ার ইমরানের অবদানের কথাও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন তিনি। বলেন, ‘আমি যখন পেসার হান্টে অংশ নিয়েছিলাম, তখন আমাকে নির্বাচন করেছিলেন আমার খুব প্রিয় কোচ সারোয়ার ইমরান স্যার। তখন দেশে পেসার খুব কম ছিল। এখন যারা খেলছে তারা সবাই প্রতিভাবান, ফিট এবং ম্যাচ উইনার। আন্তর্জাতিক ক্রিকেটেও তারা নিজেদের প্রমাণ করেছে।’

এসএইচ