মিরপুরে তৃতীয় দিনের মতো চলছে ক্রিকেটারদের বিশেষ অনুশীলন

ক্রিকেটারদের বিশেষ অনুশীলন চলছে
ক্রিকেটারদের বিশেষ অনুশীলন চলছে | ছবি: সংগৃহীত
0

মিরপুরে হোম অফ ক্রিকেটে তৃতীয় দিনের মতো চলছে ক্রিকেটারদের বিশেষ অনুশীলন। ১৭ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে চলছে বিশেষ এই ফিটনেস ক্যাম্প।

ব্যাটিং, বোলিং নয়, মিরপুরে শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে চলছে পুরোদস্তুর ফিল্ডিং অনুশীলন। টানা তৃতীয় দিনের মতো চলমান এই ক্যাম্পে প্রধান কোচ ফিল সিমন্সের অধীনে খেলোয়াড়দের ফিটনেস ও ফিল্ডিংয়ের ওপর দেয়া হচ্ছে সর্বোচ্চ গুরুত্ব।

আরও পড়ুন:

ফিল্ডিং কোচ প্যামেন্টের অধীনে নানাবিধ কৌশলী অনুশীলন চালিয়ে যাচ্ছেন সৌম্য সরকার-নাজমুল হোসেন শান্তরা।

এই মুহুর্তে জাতীয় দলের বাঈরে থাকা জাকের কিংবা ঘরোয়া ক্রিকেটের তরুণ তুর্কীরাও মিরপুরের তপ্ত রোদে ঘাম ঝড়াচ্ছেন। এদিকে অনুশীলনে চোট পেয়েছেন স্পিনার নাঈম হাসান। তবে তা কতটা গুরুতর তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এফএস