Recent event

জানুয়ারি মাসে আইসিসির সেরা নারী ক্রিকেটার নির্বাচিত বাংলাদেশের মোসতারি

সোবহানা মোসতারি
সোবহানা মোসতারি | ছবি: সংগৃহীত
0

আইসিসির জানুয়ারি মাসের সেরা নারী ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বাংলাদেশের টপ অর্ডার ব্যাটার সোবহানা মোসতারি। বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন তিনি।

জানুয়ারি মাসের সেরা ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় সোবহানার প্রতিদ্বন্দ্বী ছিলেন আয়ারল্যান্ডের অধিনায়ক গ্যাবি লুইস ও যুক্তরাষ্ট্রের বাঁহাতি পেসার টারা নোরিস। দু’জনকে পেছনে ফেলে মাসসেরা ক্রিকেটারের পুরস্কার জিতলেন বাংলাদেশি এ তারকা।

আরও পড়ুন:

বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ৬ ম্যাচে ৪৫ দশমিক ৮০ গড় আর ১৪৫ এর বেশি স্ট্রাইক রেটে ২২৯ রান করেন সোবহানা মোসতারি। এর মধ্যে থাইল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ নিশ্চিত করার ম্যাচে ৫৯ রান করে ম্যাচসেরার পুরস্কারও জেতেন তিনি।

স্কটল্যান্ডের বিপক্ষে পরের ম্যাচেও ৪৭ রান করেন মোসতারি। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ৩০টি ওয়ানডে ও ৫৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ২৪ বছর বয়সী এ ব্যাটার।

এসএইচ