তাহসিফের মৃত্যুতে বন্ধু দ্বীপকে পিবিআইয়ের জিজ্ঞাসাবাদ

তাহসিফ ও তার বন্ধু দ্বীপ
তাহসিফ ও তার বন্ধু দ্বীপ | ছবি: সংগৃহীত
0

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় তার ঘনিষ্ঠ বন্ধু শাহরিয়ার রেজা দ্বীপকে হেফাজতে নিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। নিখোঁজ হওয়ার আগে দ্বীপের সঙ্গে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা সময় কাটিয়েছিলেন তাহসিফ।

গতকাল (বৃহস্পতিবার, ২৯ অক্টোবর) রাতে জিজ্ঞাসাবাদের জন্য দ্বীপকে হেফাজতে নেয়া হয়।

আজ (শুক্রবার, ৩০ অক্টোবর) সকালে পিবিআইয়ের গণমাধ্যম কর্মকর্তা বলেন, ‘গতকাল রাতে দীপকে সেখানে নেয়া হয়। দুজন একসঙ্গে ছিলেন। তারা কোথায় কোথায় গিয়েছিলেন, সে বিষয়ে দীপের দেয়া কিছু তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।’

এ মামলাটি তদন্ত করছে নৌ পুলিশ। ঘটনাটি জাতীয় গুরুত্বপূর্ণ হওয়ায় পিবিআই ছায়া তদন্ত করছে এবং নৌ পুলিশকে সহযোগিতা করছে।

এরই মধ্যে তুরাগ নদীর পাশে অনুমান ৫০ গজ দূরে মাজার বস্তি এলাকায় একটি মটরসাইকেল পাওয়া গেছে। মোটরসাইকেলটি ভিকটিমের কিনা তা যাচাই-বাছাই চলছে

এফএস