Recent event

টি-টোয়েন্টিতে সিকান্দার রাজার ‘বিরল’ ডাবল রেকর্ড

ভারতের বিপক্ষে ব্যাট হাতে সিকান্দার রাজা
ভারতের বিপক্ষে ব্যাট হাতে সিকান্দার রাজা | ছবি: সংগৃহীত
0

জিম্বাবুয়ের সিকান্দার রাজা চেন্নাইয়ে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট ম্যাচে তিন হাজার রান ও ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন। বিশ্বের দ্বিতীয় এবং জিম্বাবুয়ের প্রথম ক্রিকেটার হিসেবে এই রেকর্ডে গড়লেন তিনি।

চেন্নাইয়ে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের ম্যাচে অনন্য এ রেকর্ড স্পর্শ করেন রাজা। এই ম্যাচে ব্যাট হাতে ১৫ রান করতেই জিম্বাবুয়ের হয়ে টি-টোয়েন্টিতে ৩ হাজার রান পূরণ করেন তিনি। দলের ইনিংসের ১৪তম ওভারের চতুর্থ বলে আক্সার প্যাটেলের বলে চার মেরে মাইলফলকে পৌঁছান রাজা।

আরও পড়ুন:

তার আগে ৩ হাজার রান ও ১০০ উইকেট নেয়া একমাত্র ক্রিকেটার ছিলেন মালয়েশিয়ার বীরান্দীপ সিং। ২৬ বছর বয়সী এ ক্রিকেটার ১১১ টি-টোয়েন্টিতে ৩১৮০ রান করার পাশাপাশি নিয়েছেন ১০৯ উইকেট। জিম্বাবুয়ের প্রথম ও বিশ্বের ১৪তম ক্রিকেটার হিসেবে এই সংস্করণে ৩ হাজারের বেশি রান করেছেন রাজা।

এএম