Recent event

ইনজুরিতে ছিটকে গেলেন বার্সা তারকা ফ্রেংকি ডি ইয়ং

বার্সা তারকা ফ্রেংকি ডি ইয়ং
বার্সা তারকা ফ্রেংকি ডি ইয়ং | ছবি: সংগৃহীত
0

চলতি মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে বড় ধাক্কা খেয়েছে ফুটবল ক্লাব বার্সেলোনা। ইনজুরিতে ছিটকে গেছেন দলটির মিডফিল্ডের অন্যতম ভরসা ফ্রেংকি ডি ইয়ং।

গতকাল ( বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ) অনুশীলনে পেশিতে চোট পেয়েছেন তিনি— এমনটাই নিশ্চিত করেছে স্প্যানিশ গণমাধ্যম মুন্দো দেপোর্তিভো। ধারণা করা হচ্ছে, অন্তত এক মাসের মধ্যে চোট থেকে ফিরে আসার সম্ভাবনা নেই এই ডাচ মিডফিল্ডারের।

আরও পড়ুন:

চলতি মৌসুমে দারুণ ছন্দে থাকা ইয়ং সব প্রতিযোগিতা মিলে খেলেছেন ৩১ ম্যাচ। এখন তাকে ছাড়াই আগামী ( মঙ্গলবার, ৩ মার্চ ) কোপা দেল-রের সেমিফাইনালে দ্বিতীয় লেগে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচে নামতে হবে বার্সাকে।

এছাড়াও মার্চের ২য় সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগার একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচে তার সার্ভিস পাবে না বার্সেলোনা।

জেআর