Recent event

বৃষ্টিতে ভেস্তে গেলো পাকিস্তান-নিউজিল্যান্ড সুপার এইটের প্রথম ম্যাচ

বৃষ্টির কারণে কার্পেটে ঢাকা প্রেমাদাসা স্টেডিয়াম
বৃষ্টির কারণে কার্পেটে ঢাকা প্রেমাদাসা স্টেডিয়াম | ছবি: ইএসপিএন ক্রিকইনফো
0

বৃষ্টির কারণে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান বনাম নিউজিল্যান্ডের সুপার এইটের প্রথম ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। এতে দু’দলকে পয়েন্ট ভাগাভাগিতেই সন্তুষ্ট থাকতে হচ্ছে।

আজ (শনিবার, ২১ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। সে অনুযায়ী টসও হয়ে গিয়েছিল। তবে শেষ পর্যন্ত বৃষ্টি না থামায় একটি বলও মাঠে গড়াতে পারেনি।

গ্রুপ পর্বে পাকিস্তান ও নিউজিল্যান্ড দুই দলই সমান তিনটি করে ম্যাচ জিতেছে। ভারতের কাছে হারলেও নামিবিয়া, যুক্তরাষ্ট্র ও নেদারল্যান্ডসকে হারিয়ে সুপার এইটে জায়গা নিশ্চিত করেছে পাকিস্তান।

আরও পড়ুন:

অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার কাছে হারলেও কানাডা, সংযুক্ত আরব আমিরাত ও আফগানিস্তানকে হারিয়ে পরের রাউন্ডে আসে কিউইরা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে অসুস্থতার কারণে মিচেল স্যান্টনার না খেললেও এ ম্যাচে ফেরার কথা ছিল তার। গ্রুপ রানার্স-আপ হলেও আইসিসির প্রি-সিডিং নিয়মের কারণে দুই দলই পড়েছে একই গ্রুপে।

এসএইচ