Recent event

টি-টোয়েন্টি বিশ্বকাপ: ছয় দলের ‘শেষ আট’ নিশ্চিত, শঙ্কায় অস্ট্রেলিয়া

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের লোগো
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের লোগো | ছবি: এখন টিভি
0

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইট নিশ্চিত করেছে ৬ দেশ। তবে এখন পর্যন্ত অনিশ্চয়তায় আছে হট ফেভারিট অস্ট্রেলিয়া। নিজেদের গ্রুপে জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার বিপক্ষে পরপর দুই হারে বিপর্যস্ত অবস্থায় রয়েছে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়নরা।

আজ (মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি) জিম্বাবুয়ে এবং আয়ারল্যান্ড ম্যাচের ফলের দিকে তাই তাকিয়ে থাকতে হবে অজিদের। ম্যাচটি এরই মধ্যে মাঠে গড়ানোর কথা থাকলেও তা বৃষ্টির কারণে এখনো মাঠে গড়ায়নি।

আরও পড়ুন:

জিম্বাবুয়ে এ ম্যাচে জয় পেলেই অস্ট্রেলিয়াকে এবারের বিশ্বকাপের গ্রুপপর্ব থেকে বিদায় নিতে হবে। এদিকে শঙ্কায় আছে পাকিস্তানও।

তবে ভারত, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা সুপার এইটে নিজেদের জায়গা নিশ্চিত করেছে। বাকি দুই দলের বিচারে সবচেয়ে বেশি এগিয়ে আছে পাকিস্তান এবং জিম্বাবুয়ে।

এসএইচ