Recent event

পাথিরানার ইনজুরিতে ফের দুশ্চিন্তায় শ্রীলঙ্কা; সুপার এইটে তাকে পাওয়া নিয়ে শঙ্কা

হেঁটে ড্রেসিংরুমে  গিয়েছিলেন পাথিরানা
হেঁটে ড্রেসিংরুমে গিয়েছিলেন পাথিরানা | ছবি: সংগৃহীত
0

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের গুরুত্বপূর্ণ সময়েই ফের ইনজুরির দুশ্চিন্তা শ্রীলঙ্কা দলে। এবার দলের পেস বোলিং তারকা মাথিশা পাথিরানাকে সুপার এইটে পাওয়া নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে নিজের স্পেলের প্রথম ওভার বোলিং করার পরেই ইনজুরিতে পড়েন মাথিশা পাথিরানা। খুড়িয়ে খুড়িয়েই মাঠ ছাড়তে হয় তাকে। যে কারণে পরবর্তীতে আর মাঠেও দেখা যায়নি এই পেসারকে।

আরও পড়ুন:

তাতে অবশ্য জয় পেতে বেগ পেতে হয়নি স্বাগতিকদের। অস্ট্রেলিয়াকে হারিয়ে সুপার এইট নিশ্চিত করে লঙ্কানরা। তবে পাথিরানার ইনজুরি ভাবাচ্ছে দলটিকে।

আনুষ্ঠানিক বার্তা না এলেও ধারণা করা হচ্ছে, হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন পাথিরানা। সেক্ষেত্রে অন্তত দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। তাতে মিস করবেন সুপার এইটের গুরুত্বপূর্ণ ম্যাচও।

এসএইচ