টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা কিংবা না খেলার প্রশ্নে বিভিন্ন গণমাধ্যমে নানা গুঞ্জন শোনা গেলেও পাকিস্তান একপ্রকার নীরবই রেখেছে নিজেদের। অবশ্য এখন পর্যন্ত পিসিবির সব সিদ্ধান্তই না খেলারই আবহ তৈরি করে রেখেছে। সবশেষ শনিবার নিজেদের বিশ্বকাপ জার্সি উন্মোচনের অনুষ্ঠান স্থগিত করে ম্যান ইন গ্রিনরা। যদিও দেশটির প্রভাবশালী গণমাধ্যম জিও সুপার জানিয়েছে, অনিবার্য কারণ দেখিয়ে বিশ্বকাপের জার্সি উন্মোচন অনুষ্ঠান স্থগিত রেখেছে পিসিবি।
আরও পড়ুন:
এর ঠিক আগেই বিশ্বকাপে নিজেদের ভ্রমণসূচি সামাজিক মাধ্যমে প্রকাশ করেও তা সরিয়ে ফেলে পিসিবি। অস্ট্রেলিয়ার সঙ্গে চলমান সিরিজের পর ২ ফেব্রুয়ারি কলম্বোতে যাওয়ার সূচি ছিল তাদের। যদিও সেই ঘোষণাও আপাতত একপাশে সরিয়ে ফেলা হয়েছে।
এরই মধ্যে অবশ্য একাধিক গণমাধ্যম প্রকাশ করেছে, কলম্বোতে বিশ্বকাপ খেলার জন্য যাবতীয় সব প্রস্তুতিই নিয়ে রেখেছে পাকিস্তান। গুঞ্জন সত্যি হলে, পাকিস্তান বিশ্বকাপে অংশ নেবে শুরু থেকেই। আর ভারতের বিপক্ষে ম্যাচে সালমান আঘা মাঠে নামবেন কালো ব্যাজ নিয়ে।




