Recent event

দ্বিতীয় দিন শেষে ৪৮৪ রান বাংলাদেশের; মুশির ডাবল সেঞ্চুরির আক্ষেপ

ছবিতে মুশফিকুর রহিম ও লিটন কুমার দাস
ছবিতে মুশফিকুর রহিম ও লিটন কুমার দাস | ছবি: ইএসপিএন ক্রিকইনফো
0

শ্রীলঙ্কার ঘরের মাটিতে বাংলাদেশের টেস্ট সিরিজের প্রথম ম্যাচের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৯ উইকেটে ৪৮৪ রান। ডাবল সেঞ্চুরি না হলেও নিজের দেড়শত রান পূর্ণ করেছেন বর্তমান বাংলাদেশ দলের সবচেয়ে সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম। ১৬৩ রানে শেষ হয় তার অনবদ্য এ ইনিংস।

দ্বিতীয় দিনের শুরুতে আগের দিনের দুই সেঞ্চুরিয়ান শান্ত ও মুশফিক সাবলীলভাবেই ব্যাটিং শুরু করেছিলেন। তবে এদিন স্কোরবোর্ডে বেশি রান যোগ করতে পারেননি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দেড়শ রানের মাইলফলক থেকে দুই রান দূরে থাকতেই আউট হন তিনি। 

তবে রানের চাকা সচল রাখার দায়িত্বটা ভালোভাবে সামাল দেন মুশফিক আর লিটন। ডাবল সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও ১৬৩ রান করে আউট হন মুশি। 

অন্যদিকে টেস্ট ক্যারিয়ারের ১৮তম ফিফটি তুলে নেন লিটন দাস। ৯০ রান করে রিভার্স সুইপ করতে গিয়ে আত্মহুতি দেন তিনি। 

শেষ দিকে পেসার রাত্নায়েকে দ্রুত সাঝঘরে ফেরান জাকের আলি, তাইজুল ও নাইম হাসানকে। তবে বাংলাদেশ দল এরই মধ্যে স্কোরবোর্ডে তুলে ফেলেছে ৪৮৪ রান। গলে প্রথম ইনিংসে স্কোরবোর্ডে চারশত রান তোলার পরেও কোনো দল ম্যাচ হেরেছে এমন রেকর্ড কেবল একটি।

এসএইচ