Recent event

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ: পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

0

সেমিফাইনালে পাকিস্তানকে উড়িয়ে দিয়ে টানা দ্বিতীয়বার আসরের ফাইনালে পা রাখলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। শুরুতে ব্যাট করতে নেমে মাত্র ১১৬ রানে গুটিয়ে যায় পাক যুবারা। জবাবে মাত্র ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় যুব টাইগাররা।

দুবাইয়ে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বাংলাদেশ। ক্যাপ্টেনের আস্থার প্রতিদান দিয়ে প্রথম ওভারেই দুই উইকেট তুলে নেন পেসার মারুফ মৃধা। দুই পাক ওপেনারই সাজঘরে ফেরেন শূন্য হাতে।

এরপর শুরু হয় আরেক পেসার ইকবাল হোসেন ইমনের তাণ্ডব। মাত্র ২৪ রানে তিনি শিকার করেন ৪ উইকেট। টাইগার পেসারদের ঝড়ে মাত্র ১১৬ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান।

জবাব দিতে নেমে ওপেনার কালাম সিদ্দিকিও রানের খাতা খুলতে পারেননি। তবে অধিনায়ক আজিজুল হাকিমের ৪২ বলে ৬১ রানের অনবদ্য ইনিংস আর শিহাব জেমসের ২৬ রানে সহজেই ম্যাচ জিতে নেয় বাংলাদেশ।

আগামী রোববার (৮ ডিসেম্বর) আসরের ফাইনালে ভারতের মুখোমুখি হবে টাইগার যুবারা।

এএম